advertisement

Iran America Clash: আরও ভয়ঙ্কর পথে আমেরিকা, ইরান এবার তছনছ হয়ে যাবে? ৫০ হাজারের বেশি মার্কিন সেনা আসছে, কী করবে তাঁরা?

Last Updated:

Iran America Clash: ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার নিচ্ছে। অন্তত ৫০ হাজার আমেরিকান সৈন্য যুদ্ধে অংশগ্রহণ করছে।

ইরানে এবার ভয়াবহ আক্রমণের পথে আমেরিকা?
ইরানে এবার ভয়াবহ আক্রমণের পথে আমেরিকা?
তেহরান: আমেরিকার ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, বিমানবাহী দুটি রণতরী ও কয়েকটি বোমারু বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গতকাল মঙ্গলবার এই তথ্য জানান। ব্র্যাড কুপার বলেন, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে। তিনি ইরানে হামলাকে ‘কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি’ বলেও উল্লেখ করেন।
এই মার্কিন কর্মকর্তা বলেন, ‘সহজভাবে বলতে গেলে, আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি, যেগুলো থেকে আমাদের ওপর হামলা হতে পারে। আমরা ইরানি নৌবাহিনীকেও শেষ করে দিচ্ছি। এর মধ্যে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও রয়েছে।’অ্যাডমিরাল কুপার ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করার দাবিও করেছেন। তিনি আরও বলেন, আমেরিকা সমুদ্রতল থেকে আকাশপথ এবং সাইবারস্পেস পর্যন্ত ইরানের ওপর নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে।
advertisement
advertisement
এদিকে, ইরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার সমালোচনা করেছেন রাশিয়া ও চিনের বিদেশ মন্ত্রীরা। চিনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ইসরায়েলকে অবিলম্বে এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এদিকে রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে, এমন কোনও প্রমাণ মস্কোর কাছে নেই।
advertisement
অপরদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাজধানী রিয়াদের দক্ষিণ অংশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। পৃথকভাবে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ৯টি ড্রোনও প্রতিহত করা হয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন কোথা থেকে ছোড়া হয়েছিল, সে বিষয়ে সৌদি কর্মকর্তারা কিছু জানাননি।
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দুটি শহরে ইজরায়েলের হামলায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক বুধবার এই কথা জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক বলেছে, ‘আরামৌন ও সাদিয়াত এলাকায় ইজরায়েলি হামলায় প্রাথমিক হিসাবে ছয়জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran America Clash: আরও ভয়ঙ্কর পথে আমেরিকা, ইরান এবার তছনছ হয়ে যাবে? ৫০ হাজারের বেশি মার্কিন সেনা আসছে, কী করবে তাঁরা?
Next Article
advertisement
Accident: সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
  • একটি ইট বোঝাই ম্যাক্স গাড়ি তার উপর গিয়ে উল্টে পড়ে ৷

  • হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

  • আমিনপুর গোলাবাড়ি রোডের বারো মল্লিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement