advertisement

Indonesia Earthquake : ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, মৃত ৮২, আহত বহু

Last Updated:
#জাকার্তা: ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া ৷ এর জেরে ইন্দোনেশিয়ার লোম্বোক দ্বীপে ৮২ জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা প্রায় ১০০ ছাড়িয়েছে ৷ বহু বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯ ৷ শুধু লোম্বোক নয়, পাশের বালি দ্বিপেও কেঁপে ওঠে ৷ পর্যটনের জন্য বিখ্যাত ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে এরপরই ছড়ায় আতঙ্ক ৷ স্থানীয় থেকে পর্যটক, সকলেই নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন ৷
সুনামি সতর্কতা জারি ছিল আগে, তবে শেষ পর্যন্ত তেমন পরিস্থিতি তৈরি হয়নি ৷ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ ৷ কারণ ২০০৪-এ এরা প্রত্যক্ষ করেছিলেন সুনামি, যাতে প্রাণ গিয়েছিল ১লক্ষ ৬৮ হাজার ইন্দোনেশিয়াবাসীর ৷ গতকাল প্রায় তিনবার কম্পন অনুভূত হয় লোম্বোকে ৷ দ্বিতীয় ও তৃথীয় কম্পনটি আফটার শক বলেই জানা গিয়ছে ৷
advertisement
advertisement
প্রথমবার কম্পনে র পরই বেশ কিছু এলাকায় বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৷ হাসপাতাল থেকেও বের করে আনা হয় রোগীদের ৷ সকলকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় ৷ বালি বিমানবন্দরেও ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ তবে উড়ানে কোন প্রভাব পড়েনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Indonesia Earthquake : ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, মৃত ৮২, আহত বহু
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement