advertisement

Pakistan PM : শপথগ্রহণ অনুষ্ঠান সাদামাটা, থাকবেন না কোনও বিদেশি নেতা-নেত্রীও

Last Updated:

তবুও প্রশ্ন থেকেই যায় কোনও বিদেশি নেতা-নেত্রী কি থাকবেন না ইমরানের এই শপথগ্রহণ অনুষ্ঠানে ?

#ইসলামাবাদ: পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানকে কোনও বিদেশি নেতা বা সেলিব্রিটিকে আমন্ত্রণ করবেন না ৷ কারণ হিসেবে বলা বলা হয়েছে ইমরান খান তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান এক্কেবারে সাদামাটা রাখতে চাইছেন ৷ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান গত ২৫ জুলাই পাকিস্তানে হয়ে যাওয়া সাধারণ নির্বাচনে জনতার রায়ে সব থেকে বড় দল হিসেবে সামনে এসেছে ৷ ৬৫ বছর বয়সী ইমরান খান আগামী ১১ অগাস্ট পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন ৷
advertisement
কিছুদিন আগে জানা গিয়েছিল ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিমন্ত্রণ করা হবে ৷ একই সঙ্গে নিমন্ত্রিত থাকবেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৷ প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর, কপিল দেব, নভজ্যোৎ সিং সিধু প্রমুখরা ৷
advertisement
পাকিস্তানর একটি শীর্ষ দৈনিক সংবাদপত্রে প্রকাসিত খবরের ভিত্তিতেই জানা গিয়েছে শপথগ্রহণ অনুষ্ঠানটি অত্যন্ত সাদামাটা ও সাধারণই হবে ৷ পিটিআইয়ের তরফ থেকে জানা গিয়েছে পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনে দিওয়ান-এ-সদ্র-এ শপথ নেবেন ইমরান ৷
advertisement
ইমরানকে শপথবাক্য পাঠ করাবেন পাকিস্তানের রাষ্ট্রপতি মমনুন হুসেন ৷ ইমরান জানিয়েছেন তিনি এক্কেবারে ঘরোয়া সাদামাটা অনুষ্ঠান ৷ তবুও প্রশ্ন থেকেই যায় কোনও বিদেশি নেতা-নেত্রী কি থাকবেন না ইমরানের এই শপথগ্রহণ অনুষ্ঠানে ?
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan PM : শপথগ্রহণ অনুষ্ঠান সাদামাটা, থাকবেন না কোনও বিদেশি নেতা-নেত্রীও
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement