Indian Student Fatally Hit By US Police: মার্কিন পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হয় ভারতীয় ছাত্রী, আন্তর্জাতিক বিতর্কের পর ২৬৫ কোটি ক্ষতিপূরণ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Indian Student Fatally Hit By US Police: সিয়াটলে ভারতীয় ছাত্রী জাহ্নবী কন্দুলার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শহর কর্তৃপক্ষ ২৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৬৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। কিং কাউন্টি সুপিরিয়র কোর্টে গত সপ্তাহে এই সমঝোতা সংক্রান্ত নোটিশ দাখিল করা হয়েছে।
সিয়াটল: সিয়াটলে ভারতীয় ছাত্রী জাহ্নবী কন্দুলার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শহর কর্তৃপক্ষ ২৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৬৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। কিং কাউন্টি সুপিরিয়র কোর্টে গত সপ্তাহে এই সমঝোতা সংক্রান্ত নোটিশ দাখিল করা হয়েছে। জানা গিয়েছে, এর মধ্যে প্রায় ২০ মিলিয়ন ডলার শহর কর্তৃপক্ষের বীমা থেকে মেটানো হবে।
সিটি অ্যাটর্নি এরিকা ইভান্স বলেন, “জাহ্নবী কন্দুলার জীবন মূল্যবান ছিল। তাঁর পরিবার, বন্ধু এবং আমাদের সম্প্রদায়ের কাছে তাঁর জীবনের গুরুত্ব অপরিসীম।” তবে কন্দুলা পরিবারের আইনজীবীরা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি।
advertisement
advertisement
ঘটনাটি আন্তর্জাতিক স্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল। বিশেষ করে, বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসার পর বিতর্ক আরও বাড়ে। সেখানে দেখা যায়, আরেক পুলিশকর্মী ড্যানিয়েল অডারার জাহ্নবীর মৃত্যুকে নিয়ে হাসাহাসি করছেন এবং তাঁর জীবনের “সীমিত মূল্য” রয়েছে বলে মন্তব্য করছেন। এমনকি শহর কর্তৃপক্ষকে “একটা চেক লিখে দিলেই হবে” বলেও কটাক্ষ করতে শোনা যায় তাঁকে।
advertisement
এই মন্তব্য কূটনৈতিক স্তরেও উদ্বেগের সৃষ্টি করে এবং ভারতের তরফে আপত্তি জানানো হয়। পরে সিয়াটলের সিভিলিয়ান ওভারসাইট সংস্থা জানায়, অডারারের মন্তব্য পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং জনসাধারণের আস্থা নষ্ট করেছে। পরবর্তীতে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। যদিও অডারার দাবি করেছেন, তাঁর মন্তব্য আইনি প্রক্রিয়ার সমালোচনা হিসেবে করা হয়েছিল এবং তিনি অন্যায়ভাবে বরখাস্ত হয়েছেন বলে মামলা দায়ের করেছেন।
advertisement
অন্যদিকে, যে পুলিশকর্মী কেভিন ডেভের গাড়ির ধাক্কায় জাহ্নবীর মৃত্যু হয়, তাকেও বিভাগ থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁকে অবহেলাজনিত গাড়ি চালানোর জন্য দায়ী করে ৫,০০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। তবে কিং কাউন্টির প্রসিকিউটররা জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা উপেক্ষা করার প্রমাণ না পাওয়ায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়নি। এই ঘটনার জেরে পুলিশের জবাবদিহি ও নৈতিকতার প্রশ্নে আমেরিকাজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2026 6:47 PM IST









