HS Exam 2026: সময় কম থেকে প্রশ্নের ধাঁচে বদল! উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা নিয়ে কী কী অভিযোগ উঠল?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
HS Exam 2026: শেষ হল উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের প্রথম ভাষার পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পড়ুয়াদের, অনেকেই বলছেন যতটা আমরা আশা করেছিলাম সেই ধরনের প্রশ্ন হয়নি।
কলকাতাঃ শেষ হল উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের প্রথম ভাষার পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পড়ুয়াদের, অনেকেই বলছেন যতটা আমরা আশা করেছিলাম সেই ধরনের প্রশ্ন হয়নি। অনেকের আবার অভিযোগ তৃতীয় সেমিস্টার থেকে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সময়সীমা ছিল অনেক কম। একজন পরীক্ষার্থী মোবাইল নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করেছিল তাঁর পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এদিন পরীক্ষার পর অভিভাবক থেকে পরীক্ষার্থীরা অভিযোগ করেন, সময় মত বই পাওয়া যায়নি। পাশাপাশি তৃতীয় সেমিস্টার শেষ হওয়ার পর পর্যাপ্ত সময় পায়নি চতুর্থ সেমিস্টারের জন্য তৈরি হওয়ার। হিন্দু স্কুলের ছাত্র রোহিত পান বলেন, “আমরা যে ধরনের প্রশ্ন আশা করেছিলাম সেরকম প্রশ্ন হয়নি। এ বছর প্রথম পরীক্ষা আমরা সেই ভাবে সাজেশনও পাইনি।”
advertisement
আরও পড়ুনঃ বেঙ্গালুরুতে চাঞ্চল্য, পারিবারিক বিবাদে বাবা-মাকে ছুরি মেরে খুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলের
advertisement
সংখ্যা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন,”চতুর্থ সেমিস্টারের বইয়ের কোন সমস্যা হয়নি। সংসদ অনুমোদিত বই অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে। আর যে সমস্ত বই বাইরে থেকে পাওয়া যায় তাও ক্লাস শুরু হওয়ার আগে সবাই পেয়ে গেছে।”
advertisement
এক অভিভাবক বলেন,“তৃতীয় সেমিস্টারের পর ওরা মাত্র চার মাস সময় পেয়েছে পড়ার জন্য। শুনছি নির্বাচনের জন্য পরীক্ষায় এগিয়ে আনা হয়েছে। নির্বাচনের জন্য আমাদের ছেলেমেয়েদের ক্ষতি হবে কেন।”
শুধু তাই নয় পরীক্ষার প্রস্তুতির জন্য যে ‘প্রশ্ন ব্যাংক’ শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল তা মাত্র সপ্তাহ দু’য়েক আগে। আবার বেশ কিছু পরীক্ষার্থী অভিযোগ করেন, এসআই এর কাজে শিক্ষকরা চলে যাওয়ায় ক্লাসও হয়নি নিয়মিত। এদিন পরীক্ষা দিয়ে বেরিয়ে বিভিন্ন পরীক্ষার্থীরা জানিয়েছেন, তারা চতুর্থ সেমেস্টারের বই পেয়েছে নভেম্বর মাসের মাঝামাঝি।
advertisement
বৃহস্পতিবার পরীক্ষার শুরুর পর সল্টলেকের বিভিন্ন স্কুলে পরিদর্শনে যান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ও সচিব প্রিয়দর্শনী মল্লিক। চিরঞ্জীব বলেন, “তৃতীয় সেমেস্টারের কিছু বই পেতে সমস্যা হয়েছিল। চতুর্থ সেমেস্টারের বই ঠিক সময়েই প্রকাশ হয়েছে। সেই সঙ্গে আমরা ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য সারা বছর প্রচুর ভিডিও আপলোড করেছি। তাই ছাত্র-ছাত্রীদের কোনও অসুবিধা হওয়ার কথা নয়।”
advertisement
পাশাপাশি তিনি জানান বিধানসভা ভোটের কারণে উচ্চ মাধ্যমিক নয় , মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে আনা হয়েছে।আর যারা নির্দিষ্ট সময়ের পরে পরীক্ষা দিতে এসেছে, তাদের অতিরিক্ত সময় দেয়া হবে কিনা সেটি ঠিক করবে ভেনু সুপারভাইজার এবং যারা কাউন্সিল নমিনি রয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে।পাশাপাশি চিরঞ্জীব বাবু বলেন, আমি একাধিক স্কুলে গিয়েছি, পড়ুয়াদের সাথে কথা বলেছি সকলে বলেছে প্রশ্ন ভাল হয়েছে। প্রশ্ন খারাপ নেই আমার কাছে কোনও অভিযোগ আসেনি।তিনি আরও বলেন “এ বছর তৃতীয় সেমেস্টার থেকে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা পর্যন্ত যে সময় সীমা পাওয়ার কথা সেটি কম পেয়েছে। তার কারণ পরীক্ষা একমাস এগিয়ে আনা হয়েছে”।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2026 5:02 PM IST











