advertisement

Ramna Kali Temple: ধ্বংস করেছিল পাক সেনা, ঢাকায় সেই রমনা কালী বাড়ির উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি

Last Updated:

১৯৭১ সালের ২৭ মার্চ রাতে এই রমনা কালীবাড়িকে আক্রমণ করে পাক বাহিনী৷ এই মন্দিরের ভিতরেই ছিল মা আনন্দময়ীর আশ্রম (Ramna Kalibari in Bangladesh)৷

পাক বাহিনীর আক্রমণে ধ্বংস হওয়ার আগে ঢাকার রমনা কালীবাড়ির চেহারা ছিল এ রকমই৷ Photo-Wikipedia
পাক বাহিনীর আক্রমণে ধ্বংস হওয়ার আগে ঢাকার রমনা কালীবাড়ির চেহারা ছিল এ রকমই৷ Photo-Wikipedia
#ঢাকা: এই মুহূর্তে বাংলাদেশেই (Bangladesh) রয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ সেখানেই আজ রমনা কালী মন্দিরের (Ramna Kali Temple) উদ্বোধন করার কথা ভারতীয় রাষ্ট্রপতির (Ram Nath Kovind)৷ বাংলাদেশের ইতিহাসে এই মন্দিরটির গুরুত্বই আলাদা৷ কারণ ১৯৭১ সালে এই মন্দিরটিই ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল পাক সেনা৷ মন্দিরের ভিতরে চলেছিল হত্যালীলা৷
১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নির্বাচনে জয়ী হয় শেখ মুজিবুর রহমানের আওয়ামি লিগ৷ এতেই মরিয়া হয়ে ওঠেন পাকিস্তান পিপলস পার্টির জুলফিকর আলি ভুট্টো৷ মুজিবুরের আওয়ামি লিগকে দমন করতে পাকিস্তানি বাহিনীকে পূর্ব পাকিস্তানে পাঠান ভুট্টো৷
advertisement
advertisement
সেই সময় রমনা কালী বাড়িতে আশ্রয় নিয়েছিলেন আওয়ামি লিগের বহু কর্মী এবং তাঁদের পরিবার৷ সেই কারণেই এই কালীবাড়িকে নিশানা করে পাক বাহিনী৷ যে অভিযান অপারেশন সার্চলাইট নামে কুখ্যাত হয়ে আছে৷
১৯৭১ সালের ২৭ মার্চ রাতে এই রমনা কালীবাড়িকে আক্রমণ করে পাক বাহিনী৷ এই মন্দিরের ভিতরেই ছিল মা আনন্দময়ীর আশ্রম৷ মন্দির এবং আশ্রমের ভিতরে হামলা চালিয়ে ভিতরে থাকা শতাধিক মানুষকে হত্যা করে পাক সেনা৷ নিহতদের মধ্যে ছিল বহু নারী এবং শিশু৷
advertisement
সেই রমনা কালী বাড়িকেই নতুন করে গড়ে তোলা হয়েছে৷ নতুন করে ভক্তদের স্বাগত জানাতে তৈরি বাংলাদেশের এই বিখ্যাত কালী মন্দির৷ বাংলাদেশ সরকারের তরফেই এই মন্দিরকে নতুন করে গড়ে তোলা হয়েছে৷ এই উদ্যোগের মধ্যে দিয়ে দেশের সংখ্যালঘু হিন্দুদেরও বার্তা দেওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনা সরকার৷ কারণ সাম্প্রতিক কালে বাংলাদেশের বেশকিছু মন্দিরেও হামলার ঘটনা ঘটেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Ramna Kali Temple: ধ্বংস করেছিল পাক সেনা, ঢাকায় সেই রমনা কালী বাড়ির উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement