advertisement

Hypersonic Missiles: হাইপারসনিক মিসাইল ছাড়াও এ কোন ক্ষেপনাস্ত্র ছুড়ল ইরান! হামলা আবু ধাবিতেও, পুড়ছে ইজরায়েলের হাইফাও

Last Updated:

Hypersonic Missiles: ইরান যুদ্ধ থামার লক্ষ্যই নেই। এরই মধ্যে একাধিক জায়গায় হামলা চালাল ইরান। কী কী সমরাস্ত্র দিয়ে হামলা চালাল ইরান জানেন?

এ কী করছে ইরান!
এ কী করছে ইরান!
তেহরান: সর্বশেষ দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ৩৪তম দফায় চালানো এই হামলায় তেহরানের নিশানা ছিল ইজরায়েল এবং মধ্যপ্র্যাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিবৃতি দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এই কথা জানিয়েছে। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন এবং ইজরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় তিন ধরনের ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক ( শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে) ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির কাছে আল-ধাফরা বিমান ঘাঁটিতে এবং বাহরাইনের জুফায়ার বিমান ঘাঁটিতে অবস্থিত আমেরিকান সেনাদের নিশানা করা হয়। পাশাপাশি ইজরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দর নিশানা করা হয়।
advertisement
advertisement
বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত হেনেছে। ইজরায়েলি সামরিক বাহিনী বলছে, ইরান থেকে ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্রসহ ছুড়েছে ইরান—ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এমন ঘোষণার কিছুক্ষণ পরই ইজরায়েলি সামরিক বাহিনী ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কথা জানায়।
advertisement
ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইরান থেকে ইজরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Hypersonic Missiles: হাইপারসনিক মিসাইল ছাড়াও এ কোন ক্ষেপনাস্ত্র ছুড়ল ইরান! হামলা আবু ধাবিতেও, পুড়ছে ইজরায়েলের হাইফাও
Next Article
advertisement
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও ! ভাইরাল ভিডিও
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও !
  • লাহোরের মাঠে কমেডি !

  • পিএসএলের ম্যাচে উড়ে গেলেন গ্রাউন্ডসম্যানরা

  • প্রবল হাওয়ার দাপটে হিমশিম মাঠকর্মীরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement