advertisement

India-Bangladesh: তেল সঙ্কট থেকে বাংলাদেশকে উদ্ধার করল ভারত! ইরান যুদ্ধ পরিস্থিতে ৫,০০০ টন ডিজেল পাঠিয়ে ঢাকাকে সাহায্য

Last Updated:

India-Bangladesh: ইরান ও পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে জ্বালানি সঙ্কটে বাংলাদেশ। দুর্দিনে বাংলাদেশকে সাহায‍্যের হাত বাড়িয়ে দিল ভারত। ভারত থেকে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করা হয়েছে।

ভারত-বাংলাদেশ
ভারত-বাংলাদেশ
নয়াদিল্লিঃ ইরান ও পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে জ্বালানি সঙ্কটে বাংলাদেশ। দুর্দিনে বাংলাদেশকে সাহায‍্যের হাত বাড়িয়ে দিল ভারত। ভারত থেকে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারত থেকে ৫,০০০ টন ডিজেল পাঠানো হয়েছে, যা দুই দেশের মধ্যে নিয়মিত জ্বালানি চুক্তির অংশ।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমান নিশ্চিত করেছেন যে, এই ডিজেল সরবরাহ ১৮০,০০০ টন বার্ষিক ডিজেল সরবরাহ চুক্তির অংশ। তিনি বলেন, “আমাদের ভারতের সঙ্গে চুক্তি রয়েছে এবং আগামী ছয় মাসে অন্তত ৯০,০০০ টন ডিজেল আমদানি করতে হবে। এই ৫,০০০ টন তারই অংশ।”
advertisement
advertisement
ভারত ডিজেল সরবরাহ করছে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে, যা ২০১৭ সালে কার্যকর করা হয়। ফুয়েলটি বাণিজ্যিক ভিত্তিতে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশ অতিরিক্ত ডিজেল চাইলেও ভারতের সরকার বলেছে, তা বাজার ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করবে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল যায়। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় বাংলাদেশ ও অন্যান্য দেশগুলোর জ্বালানি বাজারও প্রভাবিত হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
India-Bangladesh: তেল সঙ্কট থেকে বাংলাদেশকে উদ্ধার করল ভারত! ইরান যুদ্ধ পরিস্থিতে ৫,০০০ টন ডিজেল পাঠিয়ে ঢাকাকে সাহায্য
Next Article
advertisement
Air India Raises Surcharges: ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় ! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায়! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার
  • ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় !

  • জ্বালানির সারচার্জ বাড়ছে

  • ভাড়া বৃদ্ধির ঘোষণা করে দিল এয়ার ইন্ডিয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement