advertisement

Israel Iran Tension: ইজরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা, ঝাঁজ বাড়াচ্ছে হিজবুল্লা, যুদ্ধ কি তবে কেবল সময়ের অপেক্ষা?

Last Updated:

হিজবুল্লা গোষ্ঠীর তরফ থেকে একের পর এক রকেট ইজরায়েলের দিকে ধেয়ে আসে৷ যদিও ইজরায়েলের দাবি তাঁদের আয়রন ডোম রকেটগুলোকে আকাশেই শেষ করতে সক্ষম হয়েছে৷

ইজরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা (Screengrab)
ইজরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা (Screengrab)
ইজরায়েল: পর পর রকেট হামলা ইজরায়েলে৷ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা এই হামলা ঘটিয়েছে৷ হিজবুল্লাকে আগে থেকেই সমর্থন করেছেন ইরান৷ সেই নিয়ে পস্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে৷
এই অবস্থায় শনিবার, হিজবুল্লা গোষ্ঠীর তরফ থেকে একের পর এক রকেট ইজরায়েলের দিকে ধেয়ে আসে৷ যদিও ইজরায়েলের দাবি তাঁদের আয়রন ডোম রকেটগুলোকে আকাশেই শেষ করতে সক্ষম হয়েছে৷
advertisement
ইরানে হামাসের রাজনৈতিক বিভাগের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পরই দুই পক্ষের মধ্যেই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে৷ আক্রমণে ঝাঁজ বাড়িয়েছে, এই দু’পক্ষই৷
advertisement
এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে হিজবুল্লা গোষ্ঠী৷ যদিও তাঁরা হামলার কারণ হিসেবে হানিয়ার কথা উল্লেখ করেননি৷ তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, লেবাননের দুই গ্রামে ইজরায়েলের রকেট বর্ষণ এবং হিজ়বুল্লার সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডারকে হত্যার বদলা নিতে তাঁদের এই হামলা৷
advertisement
ইজরায়েলের নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামে রকেট হামলা চালানোর পরই হিজবুল্লাকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন নেতানিয়াহু৷ তারপরই ইজরায়েলি রকেট হামলায় মৃত্যু হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদের৷
এই ঘটনায় নেতানিয়াহু চুুপ করে যে বসবে না, তা বলাই বাহুল্য৷ ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আক্রমণ ঠেকানোর জন্য পশ্চিম এশিয়ায় অস্ত্র মোতায়েন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন৷
advertisement
এই পরিস্থিতিতে হিজবুল্লা গোষ্ঠীর উপর আক্রমণ হলে ইরানও চুপ করে বসে থাকবে না৷ ইরানও ইতিমধ্যে ইজরায়েলকে হুমকি দিয়েছে৷ সব মিলিয়ে মধ্য প্রাচ্যে যুদ্ধের মেঘ ক্রমশ ঘন হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Iran Tension: ইজরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা, ঝাঁজ বাড়াচ্ছে হিজবুল্লা, যুদ্ধ কি তবে কেবল সময়ের অপেক্ষা?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement