advertisement

Hamas: ইজরায়েলের পুরুষ বন্দিদের ধর্ষণ, সমকামী সদস্যদের চরম শাস্তি দিল হামাস! সামনে এল গোপন নথি

Last Updated:

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস৷ সেই হামলায় মৃত্যু হয় অন্তত ১২০০ মানুষের৷ বন্দি করা হয়ে বহু ইজরায়েলি নাগরিককে৷

নিজের সদস্যদেরই চরম শাস্তি দিল হামাস৷ ছবি- রয়টার্স
নিজের সদস্যদেরই চরম শাস্তি দিল হামাস৷ ছবি- রয়টার্স
গাজা: বন্দি হওয়া ইজরায়েলি পুরুষদের ধর্ষণ করার অভিযোগে নিজেদেরই সমকামী সদস্যদের অত্যাচার করে মৃত্যুদণ্ড দিয়েছে হামাস৷ এমনই চাঞ্চল্যকর তথ্য এবার সামনে এল৷ হামাসের গোপন নথি উদ্ধৃত করে এরকমই দাবি করেছে ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’৷
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস৷ সেই হামলায় মৃত্যু হয় অন্তত ১২০০ মানুষের৷ বন্দি করা হয়ে বহু ইজরায়েলি নাগরিককে৷ অভিযোগ, বন্দি থাকা অবস্থায় ইজরায়েলি পুরুষদের ধর্ষণ করে হামাসের বেশ কয়েকজন সমকামী সদস্য৷ যা হামাসের সাংগঠনিক নৈতিকতার পরিপন্থী৷ এই অপরাধের কথা জানার পরই ওই সদস্যের মৃত্যুদণ্ডের নিদান দেয় হামাস নেতৃত্ব৷ যে শাস্তি কার্যকরও করা হয়েছে৷
advertisement
advertisement
জানা গিয়েছে, হামাসের ৯৪ জন সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল৷ তাদের বিরুদ্ধে সমকামী সম্পর্ক, বৈধ কোনও সম্পর্ক ছাড়াই মহিলাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং বিকৃত যৌনাচারের মতো অভিযোগ ছিল৷ এ ছাড়াও ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগও উঠেছে ওই হামাস সদস্যদের বিরুদ্ধে৷
advertisement
সমকাম গাজায় নিষিদ্ধ এবং এই অভিযোগে ধরা পড়লে বহু বছরের কারাবাস অথবা মৃত্যুদণ্ডের শাস্তিও হতে পারে৷ মাহমুদ ইশতিউই নামে একজন প্রাক্তন হামাস কমান্ডারকে সমকাম সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগে ২০১৬ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়৷ প্রায় একবছর ধরে জেলে দড়ি দিয়ে ঝুলিয়ে অত্যাচার করার পর বুকে তিনটি গুলি করে নিজেদেরই ওই সদস্যকে হত্যা করে হামাস৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Hamas: ইজরায়েলের পুরুষ বন্দিদের ধর্ষণ, সমকামী সদস্যদের চরম শাস্তি দিল হামাস! সামনে এল গোপন নথি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement