advertisement

Viral: রূপকথার মতো প্রেম থেকে স্বপ্নের বিয়ে...! এক বছরেই ভাঙল রাজকন্যার সুখের সংসার

Last Updated:

স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন দুবাইয়ের রাজকন্যা। তাঁর দাবি, বিশ্বাসঘাতকতা করেছেন তাঁর স্বামী। শুধু তা-ই নয়, তাঁর স্বামী অন্যান্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত থাকেন বলেও জানিয়েছেন তিনি।

দুবাই: বিয়ের সবে এক বছর কেটেছিল। তার মধ্যেই ভাঙল দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা বিন্ত মহম্মদ বিন রশিদ আল মাকতুম এবং শেখ মানা বিন মহম্মদ বিন রশিদ বিন আল মাকতুমের ঘর। স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন দুবাইয়ের রাজকন্যা। তাঁর দাবি, বিশ্বাসঘাতকতা করেছেন তাঁর স্বামী। শুধু তা-ই নয়, তাঁর স্বামী অন্যান্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত থাকেন বলেও জানিয়েছেন তিনি।
২০২৩ সালে বিয়ে হয়েছিল এই দম্পতির। দু’জনের পক্ষ থেকেই রাজপরিবারের সদস্যরা সেই বিবাহ অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন। প্রসঙ্গত শেখা মাহরা হলেন দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মাখতুমের কন্যা। তিনি অবশ্য সংযুক্ত আরব আমিরশাহির ভাইস-প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীও বটে! গত বছর মার্চ মাসে আরবিয়ান রয়্যাল এজেন্সির মাধ্যমে নিজেদের বাগদানের কথা ঘোষণা করেছিলেন ওই দম্পতি। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শেখা মাহরার শ্বশুরমশাই শেখ মহম্মদ বিন রশিদ বিন মানা আল মাখতুমও। যিনি পুত্র এবং পুত্রবধূর এই মিলন উদযাপন করতে একটি কবিতাও লিখেছিলেন।
advertisement
দুবাইয়ের রাজকন্যার বিয়ে বলে কথা! তার জাঁকজমক তো থাকবেই!। ফলে স্বপ্নের মতোই ছিল রাজকন্যার বিয়ে। কাতব আল-কিতাব অনুষ্ঠানে নিজের বাবা এবং হবু বরের ছবি ভাগ করে নিয়েছিলেন শেখ মাহরা। ক্যাপশনে ছিল ‘হার্ট’ ইমোজি।
advertisement
গত বছর জুন মাসে দুবাইয়েই বসেছিল জাঁকজমকপূর্ণ এই বিয়ের আসর। সেই অনুষ্ঠানে শেখ মাহরা বেছে নিয়েছিলেন একটি সাদা রঙের এমব্রয়ডারি কাজের দুর্ধর্ষ বল গাউন। যা ডিজাইন করেছিলেন দুবাইয়ের ডিজাইনার এজরা ক্যুটিয়র। একসঙ্গে হামেশাই দেখা মিলত তাঁদের। আনন্দে-মজায় সময় কাটাতেন। এমনকী নিজেদের ডেট নাইটের ছবিও ভাগ করে নিতেন। দুবাই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অভিজাত বিলাসবহুল রেস্তোরাঁ নোভিকফ কাফেতে ঘুরে আসার ছবিও শেয়ার করেছেন।
advertisement
স্বপ্নের বিয়ের মতোই ছিল তাঁদের মধুচন্দ্রিমাও। গ্রিক দ্বীপপুঞ্জ মাইকোনোসে গিয়েছিলেন তাঁরা। শেখ মাহরার সেই সময়কার স্বামী এই মধুচন্দ্রিমার মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন যে, “আমার জীবনের সবথেকে আনন্দের রাত।”
এখানেই শেষ নয়, শেখা মাহরার সুখী দাম্পত্য জীবনে তাঁর কোল আলো করে আসে এক কন্যাসন্তান। চলতি বছর মে মাসেই জন্মায় এই দম্পতির প্রথম সন্তান। এর জন্য গত ফেব্রুয়ারিতেই তাঁরা একটি জমকালো জেন্ডার রিভিল পার্টি বা সন্তানের লিঙ্গ প্রকাশ্যে আনার পার্টির আয়োজন করেছিলেন। এই সমস্ত ঘটনা দেখে অবশ্য ওই জুটির ভক্তরা ঘুণাক্ষরেও টের পাননি যে, শেখা মাহরার সুখী দাম্পত্যে চিড় ধরছে। এমনকী সন্তানের জন্মের সময় হাসপাতালে একসঙ্গেই দেখা গিয়েছিল তাঁদেও। প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন শেখা মাহরা। কোলে তাঁর সদ্যোজাত কন্যা। পাশেই দাঁড়িয়ে রয়েছেন স্বামী।
advertisement
তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বিবাহবিচ্ছেদের কথা গোটা বিশ্বকে জানিয়ে দেন শেখা মাহরা। স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন। দুবাইয়ের রাজকন্যা ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “প্রিয় স্বামী, তুমি যেহেতু অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত, তাই আমি আমাদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করে দিচ্ছি। আমি তোমায় ডিভোর্স দিলাম, আমি তোমায় ডিভোর্স দিলাম। নিজের যত্ন নিও। তোমার প্রাক্তন স্ত্রী।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral: রূপকথার মতো প্রেম থেকে স্বপ্নের বিয়ে...! এক বছরেই ভাঙল রাজকন্যার সুখের সংসার
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement