advertisement

Kolkata-Dhaka Flights: ২২ অগাস্ট থেকে ফের শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ বিমান পরিষেবা

Last Updated:

India-Bangladesh Flights: যে সমস্ত দেশগুলির সঙ্গে ভারতের এয়ার বাবল চুক্তি রয়েছে, সেইসব দেশগুলিতেই বিমান চলাচল করছে এ দেশ থেকে ৷ এবার আগামী ২২ অগাস্ট থেকে ভারত-বাংলাদেশ বিমান চলাচলও পুনরায় শুরু হচ্ছে ৷

ঢাকা: করোনার তৃতীয় ঢেউ কবে আসবে, জানা নেই ৷ তবে আপাতত ভারতের করোনা পরিস্থিতি গত কয়েক মাস আগের তুলনায় অনেকটাই ভাল ৷ নতুন করে সংক্রমণের সংখ্যাও তুলনায় কম ৷ তাই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ৷ ছন্দে ফিরছে বিমান পরিষেবাও ৷ ভারত থেকে যদিও এখনও নিয়মিত আন্তর্জাতিক রুটে উড়ান সংখ্যা অত্যন্ত কম ৷ যে সমস্ত দেশগুলির সঙ্গে ভারতের এয়ার বাবল চুক্তি রয়েছে, সেইসব দেশগুলিতেই বিমান চলাচল করছে এ দেশ থেকে ৷ এবার আগামী ২২ অগাস্ট থেকে ভারত-বাংলাদেশ বিমান চলাচলও পুনরায় শুরু হচ্ছে ৷
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ হয়ে গিয়েছিল ভারত-‌বাংলাদেশের মধ্যে বিমান পরিষেবা। চার মাসের বিরতি কাটিয়ে পুনরায় দু’‌‌দেশের মধ্যে বিমান পরিষেবা চালু হতে চলেছে। জানা গিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা ঢাকা থেকে যাত্রা শুরু করে দিল্লি-কলকাতা ও চেন্নাইয়ের জন্য বিমান পরিষেবা চালু করবে। শুধু তাই নয়, ভারতীয় যাত্রীদের জন্য দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বই থেকেও ঢাকার বিমান পরিষেবা থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Kolkata-Dhaka Flights: ২২ অগাস্ট থেকে ফের শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ বিমান পরিষেবা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement