advertisement

Ukraine Crisis: আবার দেখা হবে তো? ইউক্রেনে বিদায়বেলায় বাবা-মেয়ের অঝোরে কান্না, দেখুন ভিডিও

Last Updated:

ইতিমধ্যেই রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা যাচ্ছে৷ আপাতত ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলি ধ্বংস করাই লক্ষ্য রাশিয়ার (Russia Ukraine News)৷

মেয়েকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা৷ Photo- New News EU
মেয়েকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা৷ Photo- New News EU
#কিয়েভ: রাশিয়া হানা দেওয়ার পর থেকেই ইউক্রেনে (Ukraine Crisis) বেশ কিছু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে৷ তাই নিজেদের ভিটে মাটি ছেড়ে আপাতত অসংখ্য মানুষ নিরাপদ স্থানে চলে যাচ্ছেন৷ ইউক্রেনের (Ukraine) এক ব্যক্তি নিজের স্ত্রী ও মেয়েকে নিরাপদে পাঠিয়েও নিজে রুশ সেনার সঙ্গে লড়াই করার জন্য দেশে থেকে গিয়েছেন৷
বিদায়বেলায় বাবা এবং মেয়ের সেই আবেগঘন মুহূর্তের ভিডিওই ট্যুইট করেছে নিউ নিউজ ইইউ নামে একটি সংবাদমাধ্যম৷ যে ভিডিও দেখে মন খারাপ গোটা বিশ্বেরই৷ ইউক্রেন সঙ্কট কীভাবে হাজারো পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে এই ভিডিওটি যেন তারই জ্বলন্ত প্রমাণ৷ তবে ইউক্রেনের কোথায় এই ঘটনাটি ঘটেছে, তার উল্লেখ নেই ভিডিও-তে৷
advertisement
advertisement
ইতিমধ্যেই রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা যাচ্ছে৷ আপাতত ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলি ধ্বংস করাই লক্ষ্য রাশিয়ার৷
advertisement
ধারে এবং ভারে রাশিয়ার সেনা ইউক্রেনের থেকে কয়েকগুন শক্তিশালী৷ শুধু সামরিক শক্তি দিয়ে যে রুশ আগ্রাসন রোখা সম্ভব নয়, তা বুঝতে পেরে দেশের সাধারণ মানুষকেও লড়াইয়ের ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি৷
প্রথমে রাশিয়া দাবি করেছিল পূর্ব ইউক্রেনে সীমাবদ্ধ থাকবে তাদের সামরিক অভিযান৷ কিন্তু একদিনের মধ্যেই রুশ সেনা পূর্ব ইউক্রেন পেরিয়ে রাজধানী কিয়েভের কাছাকাছি পৌঁছে গিয়েছে৷ সেখানে পৌঁছেছে ইউক্রেনের সেনাও৷ কিয়েভের কাছে একটি বিমানঘাঁটিকে কেন্দ্র করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দু' পক্ষ৷ সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, কিয়েভের কাছাকাছি শহরগুলির উপরে খুব নিচু দিয়ে সেনা হেলিকপ্টার উড়ে যেতে দেখা গিয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Ukraine Crisis: আবার দেখা হবে তো? ইউক্রেনে বিদায়বেলায় বাবা-মেয়ের অঝোরে কান্না, দেখুন ভিডিও
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement