advertisement

বড় ধাক্কা পাকিস্তানের ! সন্ত্রাসে অর্থ যোগানের অভিযোগে FTAF-এর ব্ল্যাকলিস্টে পাকিস্তান

Last Updated:

সংস্থার গাইডলাইন মেনে ৪০টি শর্তের মধ্যে ৩২টি শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান । এবছর জুন মাস থেকেই সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিল FATF

#ইসলামাবাদ:  বিশ্বব্যাপী মান পূরণে ব্যর্থ পাকিস্তান । এই পরিপ্রেক্ষিতে শুক্রবার এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) পাকিস্তানকে ব্ল্যাকলিস্ট করেছে ।
মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে আর্থিক দুর্নীতির উপর নজরদারী চালায় এই টাস্ক ফোর্স । সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ সরবরাহ ও আর্থিক দুর্নীতির অভিযোগেই ব্ল্যাকলিস্টে এসেছে পাকিস্তানের নাম । সংস্থার গাইডলাইন মেনে ৪০টি শর্তের মধ্যে ৩২টি শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান । এবছর জুন মাস থেকেই সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিল FATF। সন্ত্রাসবাদে অর্থ সরবরাহ নিয়ে এই সংস্থাকে ৪৫০ পাতার নথি জমা দিয়েছিল পাকিস্তান ।
advertisement
এই সংস্থার ৪১ সদস্যের কমিটিকে কোনওভাবেই নিজেদের পদক্ষেপগুলি নিয়ে বিশ্বাসযোগ্যতা প্রদর্শন করতে পারেনি পাকিস্তান ও এর জেরেই ব্ল্যাকলিস্টে নথিভুক্ত পাকিস্তান।
advertisement
এই ব্ল্যাকলিস্টের জেরে ব্যাহত হতে পারে বৈদেশিক সম্পর্ক । আন্তর্জাতিক স্তরে অসহযোগীতার অভিযোগে IMF, বিশ্বব্যাঙ্ক ও ইউরোপীয় ইউনিয়নও বন্ধ করে দিতে পারে আন্তর্জাতিক আদানপ্রদান ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বড় ধাক্কা পাকিস্তানের ! সন্ত্রাসে অর্থ যোগানের অভিযোগে FTAF-এর ব্ল্যাকলিস্টে পাকিস্তান
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement