advertisement

বাংলাদেশ নির্বাচনে অশান্তি! খুলনায় ভোটকেন্দ্রে গিয়ে মৃত্যু বিএনপি নেতার... তোলপাড়!

Last Updated:

বিএনপির অভিযোগ, মহিবুজ্জামান কচি খুলনা আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। ভোট চাওয়ার বিরোধিতা করলে প্রতিপক্ষ জামাতের লোকজন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

বাংলাদেশের ভোটে বিক্ষিপ্ত অশান্তি (প্রতীকী ছবি)
বাংলাদেশের ভোটে বিক্ষিপ্ত অশান্তি (প্রতীকী ছবি)
ঢাকা: বাংলাদেশের খুলনায় ভোটকেন্দ্রে গিয়ে মৃত্যু বিএনপি নেতা মহিবুজ্জামান কচি (৬০)-র। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ খুলনা আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।  বিএনপির অভিযোগ, মহিবুজ্জামান কচি খুলনা আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। ভোট চাওয়ার বিরোধিতা করলে প্রতিপক্ষ জামাতের লোকজন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
শেখ হাসিনার সরকারের পতনের ১৮ মাস পরে সাধারণ নির্বাচন৷ হাসিনার ছেড়ে যাওয়া গদিতে কে বসবেন? তা নির্ধারণ করতেই ভোট। দু’জন প্রতিদ্বন্ধী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি চেয়ারম্যান তারেখ রহমান এবং জামায়েত ইসলামির আমির শফিকুর রহমান। বাংলাদেশের ত্রয়োদশতম নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই পুথের সামনে লম্বা লাইন পড়ছে ভোটারদের৷ তবে এর মধ্যে রয়েছে বিক্ষিপ্ত অশান্তিও। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বাংলাদেশের ২৯৯টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ৷ সকালে গোপালগঞ্জের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ সারোয়ার হোসেন জানান, নিচুপাড়া এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে সকাল ৯টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে রয়েছেন সুকান্ত মজুমদার ও জামাল মোল্লা এবং আরামবাগের আশরাফ আলি মিশুর মেয়ে ১৩ বছর বয়সী সন্তান আমেনা খানম।
advertisement
বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ১০ থেকে ১২টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে ওই কেন্দ্রে প্রায় ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মহম্মদ তিতুমীর বলেন, “হাতবোমা বিস্ফোরণের কারণে একটু আতঙ্ক ছড়িয়েছিল। এতে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। এখন আবার কেন্দ্রটিতে ভোটগ্রহ শুরু হয়েছে। মানুষ ভোট দিচ্ছেন।” সদর থানার ওসি মমিন আলি বলেন, কেন্দ্রটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মাখাতি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
advertisement
ইতিমধ্যেই ভোট দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মুহম্মদ ইউনূস৷ ভোট দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান ও তাঁর স্ত্রী৷ ঢাকার ‎মিরপুর-২ নম্বর এলাকায় মণিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়েছেন জামাত-এ-ইসলামির প্রেসিডেন্ট আমির শফিকুর রহমান। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে, ১৫% ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাংলাদেশ নির্বাচনে অশান্তি! খুলনায় ভোটকেন্দ্রে গিয়ে মৃত্যু বিএনপি নেতার... তোলপাড়!
Next Article
advertisement
Kanpur Lamborghini Crash Arrest: কানপুরের রাস্তায় ল্যাম্বরগিনি নিয়ে বেপরোয়া ড্রাইভিং কাণ্ডে অবশেষে গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র !
কানপুরে ল্যাম্বরগিনি নিয়ে বেপরোয়া ড্রাইভিং কাণ্ডে গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র !
  • কানপুরে ল্যাম্বরগিনি কাণ্ড !

  • গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র শিবম মিশ্র

  • বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করল পুলিশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement