advertisement

আর আকাশে উড়বে না ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং-৭৪৭, ‘কুইন অফ দ্য স্কাই’-এর ফেয়ারভেল

Last Updated:

করোনার জেরে বিমানশিল্প গোটা বিশ্বজুড়েই ধুঁকছে ৷ গত কয়েকমাসে প্রবল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে প্রায় সব বিমানসংস্থাকেই ৷ এই অবস্থায় জাম্বো জেটগুলি চালিয়ে যাওয়া বা তার রক্ষণাবেক্ষণ করা খুবই কঠিন হয়ে পড়ছে বিমানসংস্থাগুলির জন্য ৷

Photo Courtesy: UNIVERSAL IMAGES GROUP
#লন্ডন: বোয়িং-৭৪৭ ৷ যাত্রিবাহী এবং কার্গো বিমানের দুনিয়ায় এই বিমানের বরাবরই সুখ্যাতি রয়েছে ৷ যাত্রীরা তো বটেই, বিমানকর্মীদেরও বরাবরের ফেভারিট বিমানের তালিকায় পড়ে এই বোয়িং-৭৪৭ ৷ ‘কুইন অফ দ্য স্কাই’-ও বলা হয় চার ইঞ্জিনের এই জাম্বো জেটকে ৷ এয়ারবাস ৩৮০-এর মতো গোটাটাই ডাবল ডেকার প্লেন না হলেও বোয়িং-৭৪৭-এর সামনের অংশটা দোতলা ৷ দেখতে অনেকটা ‘নাক’-এর মতোই ৷ সেই আকাশের রানীর এবার ধীরে ধীরে ডানা মেলা বন্ধ হচ্ছে ৷
advertisement
advertisement
advertisement
করোনার জেরে বিমানশিল্প গোটা বিশ্বজুড়েই ধুঁকছে ৷ গত কয়েকমাসে প্রবল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে প্রায় সব বিমানসংস্থাকেই ৷ এই অবস্থায় জাম্বো জেটগুলি চালিয়ে যাওয়া বা তার রক্ষণাবেক্ষণ করা খুবই কঠিন হয়ে পড়ছে বিমানসংস্থাগুলির জন্য ৷ যার জন্য নিজেদের বিমান তালিকা থেকে বোয়িং-৭৪৭ বিমানগুলি এবার মুছে ফেলল ব্রিটিশ এয়ারওয়েজ ৷ আর আকাশে উড়তে দেখা যাবে না ব্রিটিশ এয়ারওয়েজের ‘ক্যুইন অফ দ্য স্কাই’-কে ৷
advertisement
File Photo File Photo
৩১টি জাম্বো জেটের রিটায়ারমেন্টের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বিমানসংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ ৷ করোনার ধাক্কায় এখন বিমানাত্রায় ‘লাক্সারি’ আর প্রায় নেই বললেই চলে ৷ অধিকাংশ বিমানসংস্থাগুলিই এখন ‘ফার্স্ট ক্লাস’ পরিষেবা বন্ধ করে দেওয়ারই পক্ষপাতি ৷ বরং অনেক বেশি জোর দেওয়া হচ্ছে ইকনমি, প্রিমিয়াম ইকনমি এবং বিজনেস ক্লাস পরিষেবায় ৷ সুস্বাদু প্রিমিয়াম খাবার থেকে শুরু করে বিলাসবহুল সিটগুলি আপাতত আর দেখা যাচ্ছে না অধিকাংশ বিমানে ৷ বিশেষজ্ঞদের ধারণা এই কোভিড ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠতে বিমানসংস্থাগুলির অন্তত দু’বছর আরও লেগেই যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
আর আকাশে উড়বে না ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং-৭৪৭, ‘কুইন অফ দ্য স্কাই’-এর ফেয়ারভেল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement