advertisement

Karachi Blast: করাচির শেরশাহ এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ! মৃত কমপক্ষে ১০

Last Updated:

Blast in Karachi: শনিবার দুপুরে পাকিস্তানের (Pakistan) করাচি শহরের শেরশাহ এলাকার পরচা চকে এই বিস্ফোরণ ঘটে।

Photo: Twitter
Photo: Twitter
করাচি: শনিবার ভরদুপুরে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বন্দর শহর করাচি (Karachi Blast)। সংবাদসংস্থা সূত্রে খবর, এই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহতের সংখ্যা ২০ ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ করাচির শেরশাহ এলাকায় এদিন এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে (Blast in Karachi) ৷
advertisement
বিস্ফোরণ যেখানে ঘটেছে, সেই এলাকা অত্যন্ত জনবহুল বলে জানা গিয়েছে ৷ দুপুরে শেরশাহ এলাকার পরচা চকে এই বিস্ফোরণ ঘটে ৷ একটি পেট্রোল পাম্পের পাশাপাশি সেখানে একটি বেসরকারি ব্যাঙ্কও রয়েছে ৷ বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
করাচির অত্যন্ত ব্যস্ত এলাকা এই শেরশাহের পরচা চক ৷ বেসরকারি ব্যাঙ্কের পাইপ লাইনের মধ্যেই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে ৷ মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের ৷ আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Karachi Blast: করাচির শেরশাহ এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ! মৃত কমপক্ষে ১০
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement