Easy Train Journey Sealdah Division: শিয়ালদহ ডিভিসনে যাত্রী সুবিধায় বিশাল পদক্ষেপ ভারতীয় রেলের, এবার লোকাল ট্রেন বিশেষ সুবিধা
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Debalina Datta
Last Updated:
Easy Train Journey Sealdah Division: ভারতীয় রেলের বড় পদক্ষেপ শিয়ালদহ শাখায় এবার যাত্রী স্বচ্ছন্দ্যে বড় পদক্ষেপ
কলকাতা: বনগাঁ, ক্যানিং ও ডায়মন্ড হারবার পর্যন্ত সরাসরি সংযোগ নিশ্চিত করল শিয়ালদহ বিভাগ EMU পরিষেবা সম্প্রসারণে যাত্রীদের জন্য আরও সহজ ও নিরবচ্ছিন্ন যাত্রা৷ নিত্যযাত্রীদের বড় স্বস্তি দিতে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ উপনগরীয় যাত্রাকে আরও সুবিধাজনক করতে একাধিক EMU ট্রেন পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। যাত্রীদের দৈনন্দিন সমস্যার কথা বিবেচনা করে শিয়ালদহ বিভাগ ২৩ মার্চ ২০২৬ থেকে ২৩ মে ২০২৬ পর্যন্ত শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ–ক্যানিং এবং শিয়ালদহ–ডায়মন্ড হারবার শাখায় একাধিক পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
এই উদ্যোগের মূল উদ্দেশ্য বহুদিনের “Mid-journey interruptions” সমস্যার অবসান ঘটানো। এখন আর যাত্রীদের মাঝপথে ট্রেন শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা করতে হবে না। ট্রেনগুলোকে তাদের চূড়ান্ত টার্মিনাল পর্যন্ত চালানোর মাধ্যমে শিয়ালদহ বিভাগ লক্ষ লক্ষ নিত্যযাত্রীর জন্য যাত্রাকে আরও আরামদায়ক, সরাসরি এবং ঝামেলামুক্ত করে তুলেছে।
advertisement
advertisement
advertisement
ক্যানিং ও ডায়মন্ড হারবার শাখাতেও সংযোগ ব্যবস্থায় বড় উন্নতি করা হয়েছে, ফলে ছোট স্টেশনে নেমে ট্রেন বদলানোর প্রয়োজন হবে না। ক্যানিং রুটে ট্রেন নম্বর 34392 এবং 30552, যা আগে চাম্পাহাটি ও ঘুটিয়ারি শরিফ পর্যন্ত চলত, এখন ক্যানিং (CG) পর্যন্ত যাবে। এর প্রত্যাবর্তন ট্রেন 30511 এবং 34391 এখন ক্যানিং থেকেই শুরু হবে।
advertisement
advertisement






