advertisement

এবার ভোটার তালিকা থেকে বাদ প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর নাতির নাম! SIR প্রক্রিয়ায় ‘ডিলিটেড’ তাঁর স্ত্রী-ও, শুরু বিতর্ক

Last Updated:

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে শিল্পী নন্দলাল বসু-র নাতি এবং তাঁর স্ত্রীর নাম।

এসআইআরের নাম উঠল না শিল্পী নন্দলাল বসুর নান্তি এবং তাঁর স্ত্রীর
এসআইআরের নাম উঠল না শিল্পী নন্দলাল বসুর নান্তি এবং তাঁর স্ত্রীর
কলকাতা: এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে শিল্পী নন্দলাল বসুর নাতি ও তাঁর স্ত্রীর নাম ৷ জানা গিয়েছে এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন ছিল ৮৮ বছর বয়সি সুপ্রবুদ্ধ সেন ও ৮২ বছর বয়সি দীপা সেনের নাম। তাদের দেখাশোনা করেন চক্রধর নায়ক, তার নামও বাদ গিয়েছে।
আজ তাদের বাড়িতে গিয়ে যোগাযোগ করেছে তৃণমূল কংগ্রেসের দল। এরপরেই জানা গিয়েছে, তাদের আইনজীবী মারফত সাহায্য করা হবে। একইসঙ্গে আরও জানানো হয়েছে, আবেদন প্রক্রিয়ার বিষয় দেখা হচ্ছে। স্থানীয় কাউন্সিলরও যোগাযোগ রাখছেন।
প্রথমে নন্দলাল বসুর নাতি ও তাঁর স্ত্রীকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল ৷
advertisement
সেখানে হাজিরা দিয়ে যাবতীয় নথি তাঁরা আধিকারিকদের হাতে তুলে দিয়েছিলেন ৷ পাসপোর্ট-সহ, কবিগুরু বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শংসাপত্র, চাকরি জীবনের নথি (ডিভিসি-র পিপিও), পেনশন স্লিপ ইত্যাদি। যদিও প্রখ্যাত শিল্পীর পরিবারের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে ৷ সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার ভোটার তালিকা থেকে বাদ প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর নাতির নাম! SIR প্রক্রিয়ায় ‘ডিলিটেড’ তাঁর স্ত্রী-ও, শুরু বিতর্ক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement