advertisement

ঘণ্টায় ১৬০ কিমি বেগে বল করে চমকে দিয়েছেন এই বাংলাদেশি পেসার ! জানুন সত্যিটা

Last Updated:

ভারত চ্যাম্পিয়ন হলেও অন্যান্য দেশের অনেক ক্রিকেটাররাই এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কেড়েছেন ৷

#কলকাতা: এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভবিষ্যতের অনেক তারকাদেরই জন্ম দিয়েছে ৷ ভারত চ্যাম্পিয়ন হলেও অন্যান্য দেশের অনেক ক্রিকেটাররাই যথেষ্ট নজর কেড়েছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম হল বাংলাদেশের কাজি অনীক ৷ নিয়মিত ঘণ্টায় ১৪৫ কিমি গতিতে বল করে গিয়েছেন তিনি ৷ তবে তাঁর করা একটা বল নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এখন ৷ সেটা হল ভারত অধিনায়ক পৃথ্বী শ-কে যে ইনসুইঙ্গারে তিনি বোল্ড করেছিলেন, সেটার গতি ছিল ঘণ্টায় ১৬০ কিমি ৷
১৪০-১৫০ কিমি প্রতি ঘণ্টা প্রায়শই দেখা গেলেও ঘণ্টায় ১৬০ কিমি গতিতে বল করাটা কোনও সহজ কথা নয় ৷ তাই অনীকের ওই স্বপ্নের ডেলিভারি নিয়ে টুর্নামেন্ট শেষেও চলছে চর্চা ৷ ওই ডেলিভারির হ্যাংওভার কাটিয়ে উঠতে পারছেন না দর্শকরা ৷ তবে বলের গতি আদৌ ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছিল কী না, তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে ৷ কারণ একটি ক্রীড়া ওয়েবসাইটের দাবি, বল করার আগেই স্পিডোমিটারে বলের গতিবেগ লাইভ দেখিয়ে দেওয়া হয় ৷ তাই অনীকের ওই স্বপ্নের ডেলিভারি সত্যি ১৬০ কিমি প্রতি ঘণ্টায় ছিল কী না, তা নিয়ে বিতর্ক রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
ঘণ্টায় ১৬০ কিমি বেগে বল করে চমকে দিয়েছেন এই বাংলাদেশি পেসার ! জানুন সত্যিটা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement