advertisement

সোশ্যাল মিডিয়ায় একটি ছবিকে ঘিরে সমালোচনায় জর্জরিত সাকিব ! জবাব দিলেন স্ত্রী

Last Updated:

ছবিতে দেখা যাচ্ছে স্ত্রী-সন্তানের সঙ্গে বসে কোনও অনুষ্ঠানের দাওয়াতে খাচ্ছেন সাকিব ৷

#ঢাকা: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ফের সমালোচনার মুখে পড়লেন ৷ যত বিতর্ক এবার একটা ছবিকে ঘিরে ৷ ছবিতে দেখা যাচ্ছে স্ত্রী-সন্তানের সঙ্গে বসে কোনও অনুষ্ঠানের দাওয়াতে খাচ্ছেন সাকিব ৷ পিছনে দাঁড়িয়ে রয়েছেন একজন মহিলা ৷ পরে জানা যায় ওই মহিলা সাকিবের সম্তান পরিচর্যার কাজ করেন ৷ এভাবে একজন মহিলাকে পিছনে দাঁড় করিয়ে রেখে সস্ত্রীক বাংলাদেশি অলরাউন্ডার টেবলে বসে খাচ্ছেন, এই দৃশ্য দেখে অনেকেই সমালোচনায় ভরিয়ে দেন সাকিবকে ৷ এর যোগ্য জবাবও অবশ্য  পরে দিয়েছেন সাকিবের স্ত্রী শিশির ৷
ফেসবুকে শিশির লিখেছেন, ‘‘‍এটা একটা অদ্ভূত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভাল শব্দটা যেন সাকিব-আল হাসানের সঙ্গে যায় না ! কিন্তু কেন ? মিষ্টি কথা বলতে পারে না বলেই কি সাকিবকে খারাপ মানুষের তকমা দিয়ে যেতে হবে ? যদি এই ধরনের উদ্ভট খবর সাকিবের বিরুদ্ধে ছড়ানো হয়, তাহলে সবারই উচিৎ সব কিছু বিচার করা। সাকিবের বিরুদ্ধে যা প্রচার করা হয়েছে, তা একেবারেই ঠিক নয়। নীচের ছবিগুলোই তার প্রমাণ।’’
advertisement
শিশির আরও লিখেছেন, ‘‘সাকিব দেশের গর্ব। অন্য দেশের ক্রিকেটপ্রেমীরাই বলেন, তোমাদের নিজের দেশের মানুষরাই তোমাদের প্রাপ্য সম্মান দেয় না। এটা খুবই লজ্জার ব্যাপার।’’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
সোশ্যাল মিডিয়ায় একটি ছবিকে ঘিরে সমালোচনায় জর্জরিত সাকিব ! জবাব দিলেন স্ত্রী
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement