advertisement

Bangladesh Election Results 2026: বাংলাদেশের ভোটে ঝড় তুলেছিলেন মনীষা চক্রবর্তী! কেমন ফল করলেন সে দেশের 'গরীব প্রার্থী'? ফল শুনে চমকে যাবেন

Last Updated:

Bangladesh Election Results 2026: ডা. মনীষা চক্রবর্তী লেখেন, ‘একটি অনলাইন গুজবের পরিপ্রেক্ষিতে জানাচ্ছি যে, বরিশাল-৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে আমি বিজয়ী হইনি।

কী ফল হল মনীষার?
কী ফল হল মনীষার?
ঢাকা: বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বাসদ মনোনীত মই প্রতীকের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হতে চলেছেন বলে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। ব্যাপারটি যে গুজব, প্রার্থী নিজেই তা স্বীকার করেছেন। বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মনীষা চক্রবর্তী বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন।
ডা. মনীষা চক্রবর্তী লেখেন, ‘একটি অনলাইন গুজবের পরিপ্রেক্ষিতে জানাচ্ছি যে, বরিশাল-৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে আমি বিজয়ী হইনি। তবে বিজয়ী না হলেও যে জনগণের আকুণ্ঠ সমর্থনে আমাদের ভোট ব্যাপকভাবে বেড়েছে, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
advertisement
advertisement
পোস্টে মনীষা আরও লেখেন, ‘এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯০ কেন্দ্রে আমাদের প্রাপ্ত ভোট ১৪ হাজার। বরিশাল-৫ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৭৬।’ সমর্থকদের উদ্দেশে মনীষা চক্রবর্তী বলেন, ‘সবার এই আন্তরিক সমর্থন ও ভালোবাসা আমাদের শক্তি যোগাতে থাকুক। জনগণের ক্ষমতায়নের লড়াই চলবে!’
এদিকে, শেখ হাসিনা পরবর্তী জমানায় বাংলাদেশে বিএনপি-র জয়জয়কার। অনেক চেষ্টা করেও বাংলাদেশের জনতার মন জিততে পারল না জামাত ই ইসলামী। বেসরকারি মতে, এখনও পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী, বিএনপি জয়ী হয়েছে ১৬৬ আসনে। জামাত জয়ী ৫৭ আসনে। তবে এই পর্যুদস্ত পরিস্থিতিতেও জয়ী হয়েছেন জামাতের আমির মো. শফিকুর রহমান।
advertisement
ঢাকা-১৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন তিনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে নির্বাচন কমিশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফলাফল ঘোষণা করা হয়। জামায়াতের আমির মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Election Results 2026: বাংলাদেশের ভোটে ঝড় তুলেছিলেন মনীষা চক্রবর্তী! কেমন ফল করলেন সে দেশের 'গরীব প্রার্থী'? ফল শুনে চমকে যাবেন
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
KKR vs PBKS : ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement