advertisement

Bangladesh Accident: ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ভরা পদ্মায় তলিয়ে গেল যাত্রিবোঝাই বাস, বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬! নিখোঁজ অনেকে

Last Updated:

Bangladesh Accident:বাংলাদেশে একটি পরিবহণ-ফেরিতে ওঠার চেষ্টা করার সময় একটি বাস নদীতে পড়ে যাওয়ায় অন্তত ১৬ জন নিহত এবং এখনও আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন

পন্টুনে ফেরির ধাক্কার অভিঘাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়
পন্টুনে ফেরির ধাক্কার অভিঘাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়
ঢাকা : ভয়াবহ দুর্ঘটনায় তলিয়ে গেল পদ্মানদীতে যাত্রিবোঝাই বাস। এই ঘটনায় নিহত কমপক্ষে ১৬ জন। নিখোঁজ আরও বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুধবার স্থানীয় সময় বিকেল ৫.১৫ নাগাদ  ঢাকামুখী একটি বাস দাঁড়িয়েছিল দৌলতদিয়া ফেরিঘাটের তিন নম্বর ঘাটে। সে সময় ঘাটে ফেরি এসে ধাক্কা মারে পন্টুনে। তখন বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। পন্টুনে ফেরির ধাক্কার অভিঘাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। তবে বৃষ্টির জন্য বার বার উদ্ধারের কাজে বিঘ্নিত হতে থাকে।
দমকল বাহিনীর কর্মকর্তা সোহেল রানা জানান, “উদ্ধারকারী জাহাজ হামজা তার ক্রেনের সাহায্যে বাসটি উদ্ধার করেছে এবং ভিতর থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।” তিনি আরও বলেন যে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে ছয় ঘণ্টার চেষ্টার পর বুধবার মধ্যরাতের দিকে বাসটি উদ্ধার করা হলে ডুবুরিরা এর আগে দুই মহিলার নিথর দেহ উদ্ধার করেন এবং পরে বাকি ১৪ জনের সন্ধান পান।
advertisement
দমকল বাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর ডুবুরিরা সামরিক ও পুলিশের সাহায্যে নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছেন। জানা গিয়েছে, ঢাকাগামী বাসটিতে বেশ কয়েকজন শিশু-সহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন এবং তাদের বেশিরভাগই ইদের ছুটি শেষে রাজধানীতে ফিরছিলেন।
advertisement
রাজবাড়ি জেলা প্রশাসনের কর্তাদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্ধার অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানতে তাঁদের ডেকেছিলেন এবং দুর্ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন।
advertisement
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এর আগে জানিয়েছিল, বাসটি নদীতে পড়ে যাওয়ার পর প্রায় ১১ জন যাত্রী সাঁতরে তীরে পৌঁছতে সক্ষম হন বা উদ্ধার হন, কিন্তু বাকিদের অধিকাংশই এখনও নিখোঁজ রয়েছেন।
টার্মিনালের সুপারভাইজার মনির হোসেন বলেন, “বাসটি যখন পন্টুন থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিল, তখন আরও একটি ছোট ফেরি পন্টুনটিকে ধাক্কা দেয়। বাসচালক স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নদীতে পড়ে যায়,।’’
advertisement
“আমাদের চোখের সামনেই বাসটি নদীতে পড়ে গেল, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না,” তিনি আরও বলেন। প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের কর্তাদের মতে, যাত্রীদের অনেকেই একই পরিবারের সদস্য ছিলেন। বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন বেঁচে গেলেও, বাসটি ডুবে যাওয়ার সময় তাঁদের আত্মীয়রা বাসের ভেতরেই ছিলেন। 
আরও পড়ুন : আমেরিকার আসন্ন ২৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ বার স্বর্ণমুদ্রায় খোদাই করা হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবয়ব
ফেরিঘাট সূত্রে খবর, বুধবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ নাগাদ বাসের কিছু অংশ নদীর উপরে দেখা যায়। সাড়ে ১১টা নাগাদ বাসটিকে ক্রেন দিয়ে তোলা হয়। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও। নেটিজেনদের আশঙ্কা, চালকের পরিবর্তে খালাসিকে দিয়ে বাস চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। অনেকের আশঙ্কা, হয়তো স্টিয়ারিং হাতে চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই নিয়ন্ত্রণ হারিয়ে বাস তলিয়ে গেল ভরা পদ্মায়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Accident: ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ভরা পদ্মায় তলিয়ে গেল যাত্রিবোঝাই বাস, বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬! নিখোঁজ অনেকে
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • বৃহস্পতিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement