advertisement

Singapore airlines: জাপটে ধরে ঠেলে ঢুকিয়ে দিল টয়লেটে...বিমানের মধ্যেই মাত্রাছাড়া অশ্লীলতা! ভারতীয় যুবকের কীর্তি শুনলে ঘৃণা আসবেই

Last Updated:

অভিযোগ, সেই সময় ওই বিমানসেবিকাকে পিছন থেকে ধরে জাপটে চেপে ধরে টয়লেটের ভিতরে গায়ের জোরে ঢুকিয়ে দেয় বিমানেরই এক যাত্রী৷ কিন্তু, বিষয়টি অন্য এক যাত্রী দেখে ফেলায় তিনি মাঝখানে এসে ওই বিমানসেবিকাকে উদ্ধার করেন৷

News18
News18
সিঙ্গাপুর: বিমানের মধ্যে আবারও ন্যক্কারজনক ঘটনা৷ ফের শ্লীলতার মাত্রা ছাড়ালেন এক ভারতীয়৷ বিমানসেবিকার সঙ্গে যা করলেন তা কোনও সভ্য সমাজে কোনও সভ্য মানুষ করে না৷ শুধু তই নয়, এমন কাজ করার জন্য ওই যুবকের জেল এবং জরিমানা দুইই হতে পারে৷
এক মহিলা যাত্রীকে টয়লেটের দিকে নিয়ে যাচ্ছিলেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের বছর কুড়ির এক এয়ারহোস্টেস৷ টয়লেটের সামনে হঠাৎ তিনি একটি সাদা কাগজ মেঝেতে পড়ে থাকতে দেখেন৷ তখন সেটি তিনি কুড়নোর জন্য নীচে ঝুঁকে পড়েন৷
advertisement
advertisement
অভিযোগ, সেই সময় ওই বিমানসেবিকাকে পিছন থেকে ধরে জাপটে চেপে ধরে টয়লেটের ভিতরে গায়ের জোরে ঢুকিয়ে দেয় বিমানেরই এক যাত্রী৷ কিন্তু, বিষয়টি অন্য এক যাত্রী দেখে ফেলায় তিনি মাঝখানে এসে ওই বিমানসেবিকাকে উদ্ধার করেন৷
ঘটনাটি এরপর কেবিন সুপারভাইজারকে জানানো হয়৷ পরে রজত নামের বছর কুড়ির ওই তরুণকে ছাঙ্গি বিমানবন্দরে গ্রেফতার করা হয়৷
advertisement
অপরাধ প্রমাণিত হলে রজতের তিন বছরের জেল এবং কয়েক হাজার টাকা জরিমনা হতে পারে৷
গত কয়েক মাসের মধ্যে এমন ঘটনা এই নিয়ে দ্বিতীয়৷ এর আগে তিয়াত্তর বছরের এক বৃদ্ধ বালাসুব্রহ্মণ্যম রমেশকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানসেবিকার শ্লীলতাহানি করার অপরাধে ৯ মাসের জেলের সাজা হয়েছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Singapore airlines: জাপটে ধরে ঠেলে ঢুকিয়ে দিল টয়লেটে...বিমানের মধ্যেই মাত্রাছাড়া অশ্লীলতা! ভারতীয় যুবকের কীর্তি শুনলে ঘৃণা আসবেই
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement