advertisement

Pakistan Afganistan Conflict: পাকিস্তানকে পাল্টা জবাব দিল কাবুল! ইসলামাবাদের সেনাঘাঁটিতে বিমান হামলা আফগানদের

Last Updated:

পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে শুক্রবার সকাল থেকেই পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়েছে। এর মধ্যেই আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে দাবি করা হয়েছে তাঁরা পাকিস্তানের ভিতরে বেশ কিছু সেনা ছাউনিতে আঘাত হেনেছে। একইসঙ্গে, তাঁদের দাবি স্থানীয় সময়ে আজ সকাল ১১টা নাগাদ পাক রাজধানী ইসলামাবাদের পার্শ্ববর্তী অঞ্চল ফৈজাবাদ, নৌশেরা, জামরুদ অ্যাবটোবাদ-সহ একাধিক জায়গায় বিমান হামলা চালানো হয়েছে।

বিমান হামলা চালাল আফগানিস্তান
বিমান হামলা চালাল আফগানিস্তান
ইসলামাবাদ: পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে শুক্রবার সকাল থেকেই পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়েছে। এর মধ্যেই আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে দাবি করা হয়েছে তাঁরা পাকিস্তানের ভিতরে বেশ কিছু সেনা ছাউনিতে আঘাত হেনেছে। একইসঙ্গে, তাঁদের দাবি স্থানীয় সময়ে আজ সকাল ১১টা নাগাদ পাক রাজধানী ইসলামাবাদের পার্শ্ববর্তী অঞ্চল ফৈজাবাদ, নৌশেরা, জামরুদ অ্যাবটোবাদ-সহ একাধিক জায়গায় বিমান হামলা চালানো হয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়, আফগানিস্তানের কাবুল, কান্দাহার, এবং পাকটিয়ায় পাক সেনার বিমান হামলার জবাবেই পাল্টা হামলা চালিয়েছে তাঁরা।
আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়, “পাকিস্তানের সেনা ছাউনি এবং সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এবং এই অপারেশন সাফল্য পেয়েছে।” যদিও এই বিষয়ে এখনও পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
advertisement
advertisement
আফগানিস্তানের দাবি
পাকিস্তানের সংবাদমাধ্যম অনুযায়ী, ইসলামাবাদ আফগানিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই ‘অপারেশন গজব লিল-হক’ শুরু করেছে। তাঁদের পক্ষ থেকে আরও দাবি করা হয়, কোনও প্ররোচনা ছাড়াই আফগানিস্তানের পক্ষ থেকে চিত্রাল, খাইবারপাখতুনখোয়া, কুররাম এবং বাজাউর সেক্টরে একাধিকবার গুলি চালনার ঘটনা ঘটেছে।
advertisement
এর মাঝেই মধ্যস্ততায় নেমেছে ইরান। রমজান মাসের কথা উল্লেখ করে ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাছি জানিয়েছেন, পাকিস্তান এবং আফগানিস্তানের উচিত ভাল প্রতিবেশীর মতন এই সমস্যার সমঝোতার মাধ্যমে সমাধানে আসা।
একই সঙ্গে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতারেস এই বিষয়ে গভীর চিন্তা প্রকাশ করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Afganistan Conflict: পাকিস্তানকে পাল্টা জবাব দিল কাবুল! ইসলামাবাদের সেনাঘাঁটিতে বিমান হামলা আফগানদের
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement