advertisement

বাংলাদেশে ‘ল্যান্ডফল’ হল আমফানের, প্রথম ধাক্কাতেই মৃত্যু ৭ জনের

Last Updated:

প্রায় ২৪ লক্ষ মানুষকে ১৯টি উপকূলবর্তী জেলা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল । সাড়ে ১৪ হাজার ত্রাণ শিবিরে তাঁদের রাখা হয়েছে ।

#ঢাকা: এপার বাংলায় ধ্বংসলীলা চালিয়ে এবার ওপার বাংলায় আছড়ে পড়ল সাইক্লোন আমফান । গতকাল, বুধবার রাত থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের উপকূলে ল্যান্ড ফল হওয়ার প্রক্রিয়া । ঝড়ের প্রথম ধাক্কাতেই পদ্মা পাড়ে আমফানের বলি সাত জন ।
পশ্চিমবঙ্গের দিঘা আর হাতিয়া দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় । বুধবার বাংলাদেশের সুন্দরবন হয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করে এই ঝড় । ইতিমধ্যেই বরগুণা, সাতক্ষীরা, পীরযপুর, ভোলা, পাতুয়াখালি এলাকা থেকে মৃত্যুর খবর এসেছে । মারা গিয়েছেন, সাইক্লোন মোকাবিলা দলের প্রধান শাহ আলম, প্রায় সাত ঘণ্টা নিখোঁজ থাকার পর কালাপারা উপজেলার একটি ক্যানেল থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ ।
advertisement
প্রায় ২৪ লক্ষ মানুষকে ১৯টি উপকূলবর্তী জেলা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল । সাড়ে ১৪ হাজার ত্রাণ শিবিরে তাঁদের রাখা হয়েছে । অন্তত ১ লক্ষ মানুষের কাছে নেই বিদ্যুৎ সংযোগ ।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাংলাদেশে ‘ল্যান্ডফল’ হল আমফানের, প্রথম ধাক্কাতেই মৃত্যু ৭ জনের
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement