advertisement

যাত্রীদের মাথায় হাত, একধাক্কায় বাস ভাড়া বাড়ল ৬০ শতাংশ

Last Updated:

রবিবার নির্দেশিকা জারি করে ভাড়া বৃদ্ধির কথা জানান হয় । সোমবার থেকে বাসে উঠলে বর্ধিত ভাড়া দিয়ে হবে যাত্রীদের ।

#ঢাকা: যাত্রী সাধারণে মাথায় হাত । বাংলাদেশে এক ধাক্কায় বাসভাড়া বাড়ছে ৬০ শতাংশ । রবিবার এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করা হয় । সোমবার থেকেই  বর্ধিত ভাড়া গুনতে হবে যাত্রীদের ।
৬৬ দিনের লকডাউন শেষে রবিবার থেকে সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচল শুরু হয়েছে । এবার শুরু হবে বাস পরিষেবা । করোনা মহামারীর রুখতে স্বাস্থ্য বিধি মেনে বাসে কম যাত্রী তুলতে হবে। তাই ভাড়া না বাড়ালে যাত্রী পরিবহন সম্ভব নয়, এমনটাই জানান হয় । এরপর এদিন নির্দেশিকা জারি করে ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে । সোমবার থেকে বাসে উঠলে বর্ধিত ভাড়া দিয়ে হবে যাত্রীদের  ।
advertisement
লকডাউন উঠে গিয়েছে বাংলাদেশে । দীর্ঘ ৬৬ দিন পর খুলেছে দেশের অফিস-কাছারি, দোকান-পাট । তবে আপাতত বন্ধ থাকবে শুধু শিক্ষা প্রতিষ্ঠান । রবিবার থেকেই দেশজুড়ে ট্রেন ও লঞ্চ চলাচল শুরু হচ্ছে। সোমবার থেকে পথে নামবে বাস।
advertisement
জানা গিয়েছে , বাস ভাড়া ধাক্কায় ৮০ শতাংশ বাসভাড়া বৃদ্ধির জন্য সরকারের কাছে সুপারিশ করেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) । এই প্রস্তাব জানাজানি হওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায় । আপত্তি জানায় উপভোক্তা ও নাগরিক অধিকার সংগঠনগুলি । এরপর উদ্ভূত পরিস্থিতিতে ৬০ শতাংশ বাসের ভাড়া বৃদ্ধির সরকারি বিজ্ঞপ্তি জারি করে বিআরটিএ ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
যাত্রীদের মাথায় হাত, একধাক্কায় বাস ভাড়া বাড়ল ৬০ শতাংশ
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement