advertisement

ন্য়ায়বিচার পেলেন বাংলাদেশের মুক্তমনা ব্লগার অভিজিৎ, মৃত্যুদণ্ডে দণ্ডিত পাঁচ

Last Updated:

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারির ঘটনা। ঢাকার অমর একুশে বইমেলা থেকে ফেরার সময় কুপিয়ে খুন করা হয় অভিজিৎ রায়কে।

#ঢাকা: মৃত্যুর ৬ বছর পর ন্যায়বিচার পেলেন বাংলাদেশের মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়। তাঁর হত্যায় জড়িত থাকার অপরাধে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত। মৃত্যুদণ্ডে দণ্ডিতরা বলেন, মেজর সৈয়দ জিয়াউল হক, আকরাম হোসেন, আবু সিদ্দিকি, মোজাম্মেল হোসেন, আরাফাত রহমান। এছাড়াও সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শফিউর রহমান ফারাবিকে। এরা প্রত্যেকেই জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা দলের সদস্য ছিল।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারির ঘটনা। ঢাকার অমর একুশে বইমেলা থেকে ফেরার সময় মৌলবাদীরা টিএসসি এলাকায় অভিজিৎকে ঘিরে ধরে। কুপিয়ে খুন করা হয় তাঁকে। অভিজিত মুক্তচিন্তা ও যুক্তিবাদের পক্ষে ব্লগ লিখতেন, এই ছিল তাঁর 'অপরাধ'।
দুষ্কৃতীরা অভিজিৎকে খুন করেই ক্ষান্ত হয়নি। হামলা চালানো হয় অভিজিতের স্ত্রী রফিদা আহমেদের উপরেও। শাহবাগ থানায় এফআইআর করেন অভিজিতের বাবা।
advertisement
advertisement
সরকারি আইনজীবীদের মতে গোটা ঘটনার ব্লু প্রিন্ট তৈর্ করেছিলেন সৈয়দ জিয়াউল হক। অভিজিৎ ছাড়াও আরও বহু সমাজকর্মী, মুক্তমনা মানুষকে খুন করেছে সৈয়দের সংস্থা আনসারউল্লাহ বাংলা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ন্য়ায়বিচার পেলেন বাংলাদেশের মুক্তমনা ব্লগার অভিজিৎ, মৃত্যুদণ্ডে দণ্ডিত পাঁচ
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement