advertisement

Indian Rescued: বিদেশের মাটিতে সাইবার প্রতারণার শিকার, লাওসের মাটি থেকে থেকে উদ্ধার ৬৩৫ ভারতীয়

Last Updated:

লাওসে ভারতের রাষ্ট্রদূত প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন উদ্ধারকারী ভারতীয়দের সঙ্গে তাঁর কথা হয়েছে

লাওসের মাটি থেকে উদ্ধার ভারতীয়
লাওসের মাটি থেকে উদ্ধার ভারতীয়
ভিয়েনতিয়েন: লাওসের সাইবার প্রতারণার কেন্দ্রে আটকে পড়া অন্তত ৪৭জন ভারতীয়দের দেশ ফেরাল লাওসের ভারতীয় দূতাবাস৷ শনিবার, দক্ষিণপূর্ব এশিয়ার ভারতীয় দূতাবাস থেকে এই উদ্ধারকার্যের কথা জানানো হয়েছে৷
লাওসে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেকেই জাল চাকরির ফাঁদে পা দিয়ে ভারত থেকে লাওসে চলে যান৷ তারপর এখানে এসে তাঁরা প্রতারণার শিকার হন৷ এর জন্য ভারতীয় প্রশাসন নাগরিকদের এই নিয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছে৷
advertisement
advertisement
ভারতীয় প্রশাসন এখনও পর্যন্ত ৬৩৫ জন ভারতীয়দের লাওসের সাইবার প্রতারণার কেন্দ্র থেকে উদ্ধার করেছে৷ তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷
ভারতীয় দূতাবাস তাদের অফিসিয়াল সাইট থেকে বিবৃতি প্রকাশ করেছে৷
সেখান থেকে জানা গিয়েছে দূতাবাসের কর্মকর্তারা আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের জন্য রাজধানী ভিয়েনতিয়েন থেকে হোকিওতে যান৷
advertisement
লাওসে ভারতের রাষ্ট্রদূত প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন উদ্ধারকারী ভারতীয়দের সঙ্গে তাঁর কথা হয়েছে৷ তাঁদের সমস্যার কথাও তিনি শুনেছেন৷
উদ্ধারকারী ভারতীয়দের মধ্যে অন্তত ৩০ জন ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছেন৷ বাকি আরও ১৭ জন শীঘ্রই ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Indian Rescued: বিদেশের মাটিতে সাইবার প্রতারণার শিকার, লাওসের মাটি থেকে থেকে উদ্ধার ৬৩৫ ভারতীয়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement