advertisement

‌মিলল ২৫০ কেজি বোমা! ঢাকা বিমানবন্দরে নির্মাণকাজের সময়ে তুমুল আতঙ্ক

Last Updated:

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের সময়ে বুধবার মাটি খুঁড়তে গিয়ে এমনই বিস্ফোরক মিলল।

#ঢাকা: এক দু কেজি নয়, আড়াইশো কেজি ওজন। ক্ষমতা গোটা বিমানবন্দরকে নিমেষে ধূলিসাৎ করে দেওয়ার।  ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের সময়ে বুধবার মাটি খুঁড়তে গিয়ে এমনই বিস্ফোরক মিলল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে।
বাংলাদেশ পুলিশের উত্তরা বিভাগ থেকে ঘটনার সত্য়তা স্বীকার করে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, হজরত শাহ জালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের সময় মাটি খুঁড়তে গিয়ে এই বিশালাকৃতির বোমাটি পাওয়া যায়। বোমাটি তাজা না নিস্ক্রিয় পরীক্ষা করা হচ্ছে।
বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশের ব্যাটেলিয়নের এক কর্মকর্তা বলেন,উদ্ধার হওয়া বোমাটি ৮-১০ ফুট মাটির নীচে ছিল। বোমাটি পরীক্ষা করার জন্য ওই দেশের বিমানবাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল ময়মনসিংহের রসুলপুর রেঞ্জে নিয়ে গিয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
‌মিলল ২৫০ কেজি বোমা! ঢাকা বিমানবন্দরে নির্মাণকাজের সময়ে তুমুল আতঙ্ক
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement