advertisement

India-China Border Tension| 'বাহিনী মোতায়েন করা আছে সীমান্তে, আমরা তৈরি,' জানালেন বায়ুসেনা প্রধান

Last Updated:

বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া জানান, লাদাখ সীমান্তে বায়ুসেনা বাহিনী মোতায়েন করা আছে৷ যে কোনও পরিস্থিতিতে তারা তৈরি৷

#হায়দরাবাদ: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চিনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি ক্রমেই বাড়ছে৷ এহেন আবহে বায়ুসেনা জানিয়ে দিল, তারা যে কোনও রকম পরিস্থিতির জন্য তৈরি৷ বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া জানান, লাদাখ সীমান্তে বায়ুসেনা বাহিনী মোতায়েন করা আছে৷ যে কোনও পরিস্থিতিতে তারা তৈরি৷
শনিবার হায়দরাবাদে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাদৌরিয়া বলেন, 'আমরা খুব ভালো ভাবেই তৈরি৷ যে কোনও আকস্মিক ঘটনার মোকাবিলার জন্য পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা আছে ভারত-চিন সীমান্তে৷ আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা জবাব দিতে প্রস্তুত৷ সেনা জওয়ানদের বলিদান বিফলে যাবে না৷'
গত বুধবার লাদাখ ও কাশ্মীর সফরে গিয়েছিলেন বায়ুসেনা প্রধান৷ সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখেছেন৷ প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে৷ চিনের দিকে মুখ করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন করেছে বায়ুসেনা৷ যুদ্ধবিমানগুলির মধ্যে রয়েছে সুখোই -30MKI,MIG-29, জাগুয়ার৷ এছাড়া অ্যাপাচে, চিনুকের মতো অত্যাধুনিক হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে৷ লাদাখের আকাশেও সেই যুদ্ধবিমান বারবার টহল দিচ্ছে৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
India-China Border Tension| 'বাহিনী মোতায়েন করা আছে সীমান্তে, আমরা তৈরি,' জানালেন বায়ুসেনা প্রধান
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement