advertisement

Section 377: মেয়ে নয়, পুরুষদেরই ভালবাসতাম, মা-বাবা ভাবত আমি অপরাধী...

Last Updated:
#নয়াদিল্লি: তখন আমার ক্লাস নাইন ৷ কো-এড স্কুলে পড়তাম ৷ স্বপ্নের প্রেমিকাকে প্রেমের চিঠি লিখতেই ব্যস্ত ক্লাসের ছেলেরা ৷ ঠিক সেই সময়ই বুঝতে পেরেছিলাম ৷ মেয়ে নয় ৷ ছেলেদের প্রতিই আমার মনে এক অজানা আকর্ষণ রয়েছে ৷ তবে, সেই বিষয়টি বুঝতে পেরে চেপে গিয়েছিলাম গোটা বিষয়টি ৷ কাউকেই বলিনি সেটা ৷ তাই একটা সময় আমার বন্ধুরা যখন মেয়েদের পিছনে ছুটত ৷ তখন আমি ছেলেদের বিষয়ে ভাবতাম ৷ তবে, সেই বিষয়টা এখন যতটা সহজভাবে বলছি ৷ ততটা সহজ ছিল না আমার পরবর্তী জীবনটা ৷
গে মানে আদতে কি ? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে ৷ কেউ কেউ বইপত্রের দুনিয়াতেই থাকতে ভালবাসেন ৷ আবার কেউ খেলাধুলা নিয়েও থাকতে ভালবাসেন ৷ গে মানেই যে তাদের চলাফেরা একেবারে মেয়েদের মতই হতে হবে ৷ আদতে সেটারও কোনও মানে নেই ৷
স্কুলের বন্ধুদেরকে কোনওরকমে পাশ কাটিয়ে যেতে পেরেছিলাম ৷ কারণ আমি শুধু একা নই ৷ আমার মতই স্কুলে আরও অনেকেই ছিল ৷ যারা আমার মতই গে ৷ কিন্তু সবথেকে সমস্যায় পড়েছিলাম মা বাবকে আমার মনের কথা জানাতে ৷ বয়স বাড়তেই বিয়ের জন্য চাপ দিতে শুরু করে মা ৷ কিন্তু আমি বেঁকে বসি ৷ জানাই, কোনও মেয়েকে আমি কোনওদিন ভালবাসতে পারব না ৷ সুখী করতে পারব না ৷ কারণ আমি কোনও মেয়েকে নয় ৷ ছেলেদেরকে ভালবাসতে পারব আমি একমাত্র ৷ আমার কথা শুনে অসুস্থ হয়ে পড়ে মা ৷ হাসপাতালে ভর্তি করানো হয় মা-কে ৷ আমার বাবাও আমাকে আত্মহত্যা করার হুমকি দেয় ৷ কারণ তারা ভাবছিলেন কোনও অপরাধপ্রবণ কাজে হয়তো আমি জড়িয়ে পড়েছি ৷ কিন্তু আমি হাজার বার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি ৷ একসময় হাল ছেড়ে দিই ৷ আর আমার বাবা মা আমাকে জোড় করে তাদের পছন্দের এক মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয় ৷ তবে, সেই বিয়ে বেশিদিন টেঁকেনি ৷ চার মাস ৷ তারপরই আমার স্ত্রী আমাকে ডিভোর্স দেয় ৷
advertisement
advertisement
এরপর আমার মা বাবা আমাকে নিয়ে আরও চিন্তায় পড়ে যান ৷ কারণ ছেলের বিয়ে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন থাকে ৷ ছেলে বিয়ে করবে ৷ পুত্র সন্তানের জন্ম হবে ৷ বংশ রক্ষা পাবে ৷ কিন্তু কি সমস্যা ৷ সেকথা আমি মুখ ফুটতে বলতে পারিনি বাবা মা-কে ৷ সমস্যার সমাধান করার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যান তাঁরা ৷ পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক আমাকে ডিপ্রেশনের ওষুধ দেয় ৷ আর তাতে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ি ৷
advertisement
দীর্ঘ লড়াইয়েই পরে অবশেষে সমকামিতাকে আইনি স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট । এর আগে ২০১৩ সালে ৩৭৭-র পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট যার পরেই দায়ের হয়েছিল অনেকগুলি জনস্বার্থ মামলা । শেষ পর্যন্ত ৩৭৭ ধারার বিপক্ষেই রায় দিল শীর্ষ আদালত ৷ সুপ্রিম কোর্টের রায় শোনার পরই গড়গড় করে নিজের ছাত্র জীবনের স্মৃতি বলে যাচ্ছিলেন আকাশ ৷ কখনও কখনও চোখের কোনে জলও দেখা যাচ্ছিল তার ৷ আকাশের মত একটাই ৷ খুন করিনি, কাউকে কিডন্যাপ করিনি ৷ তাহলে কেন লুকিয়ে থাকব আমি ? কিন্তু গে হওয়ার জন্য আমার জীবনের একটি বড় সময় একেবারে নষ্ট হয়ে গিয়েছে ৷ কখনও বিয়ে ভেঙেছে ৷ কখনও আমার পরিবার আমাকে ভুল বুঝে সরে গিয়েছে ৷ কিন্তু একসময় তারা বুঝতে পারেন ৷ যার জন্য আজ আমি বাড়ি ছেড়ে আমার নিজের মত জীবন কাটাই ৷ আত্মীয় স্বজন ছেড়ে আজ আমি ভাল আছি ৷ দূর থেকেই আমার মা বাবা আমাকে আশীর্বাদ করেন ৷
advertisement
তবে, এখন শান্তি একটাই ৷ আর কখনও কেউ এভাবে পিছিয়ে থাকবে না ৷ গে কিংবা লেসবিয়ান হওয়ার কারণে কেউ আজ সমাজে পিছিয়ে থাকবে না ৷ নিজের মত জীবন কাটাতে পারবে সকলে ৷
প্রতিবেদক: কল্পনা শর্মা(News 18 Hindi)
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Section 377: মেয়ে নয়, পুরুষদেরই ভালবাসতাম, মা-বাবা ভাবত আমি অপরাধী...
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement