advertisement

গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে, পলাতক অভিযুক্তরা

Last Updated:

গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। নিহতের নাম অপর্ণা দে (৩৮)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের বিশালক্ষ্মীতলা এলাকায়।

#বারুইপুর: গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। নিহতের নাম অপর্ণা দে (৩৮)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের বিশালক্ষ্মীতলা এলাকায়। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারুইপুর মহকুমা হাসপাতাল চত্বরে। ঘটনার পর থেকেই পলাতক নিহতের স্বামী পলাশ দে-সহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা।
বুধবার রাত সাড়ে আটটা নাগাদ অচৈতন্য অবস্থায় অপর্ণা দে’কে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় তার স্বামী পলাশ ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা। সেখানে চিকিৎসককে তারা জানান অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অচৈতন্য হয়ে পড়েছেন অপর্ণা। কিন্তু কর্তব্যরত চিকিৎসক অপর্ণা দেবীকে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখেন তিনি মারা গিয়েছেন এবং তার গলায় কালো দাগ রয়েছে। যা দেখে চিকিৎসকের প্রাথমিক অনুমান হয় শ্বাসরোধ করে খুন করা হয়েছে মহিলাকে। সন্দেহ হওয়ায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এর পর থেকেই হাসপাতাল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে, পলাতক অভিযুক্তরা
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement