advertisement

দিল্লিতে বড়সড় হামলার ছক, রাজধানী জুড়ে হাইঅ্যালার্ট

Last Updated:

ফের সংসদ ভবনে হামলার ছক ৷ এবার হামলার ছক দুই খালিস্তানি জঙ্গির ৷

#নয়াদিল্লি: ফের সংসদ ভবনে হামলার ছক ৷ এবার হামলার ছক দুই খালিস্তানি জঙ্গির ৷ বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলার ছক ৷ উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশন করা গাড়িতে বিস্ফোরক নিয়ে গাড়িটি দিল্লি অভিমুখে রওনা দিয়েছে ৷
নিরাপত্তা এজেন্সি সূত্রে সতর্ক করা হয়েছে ৷ হামলার আশঙ্কা রয়েছে সংসদ ভবনে ৷ সংসদের নিরাপত্তা নতুনভাবে সাজানো হচ্ছে ৷ কড়া নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে দিল্লি জুড়ে ৷
নিরাপত্তা এজেন্সি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ১৫ অগস্ট দিল্লিতে বড়সড় হামলা চালাতে পারে খালিস্তানি দুই জঙ্গি সংগঠন ৷ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০১৬ সালে নাগরোতা সেনা ছাউনিতে হামলা চালানোয় জাতীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন ৩ জঙ্গি কাদরি, আশিক বাবা ও তৈরিক আহমেদ ৷ তাঁদের কাছে জিজ্ঞাসাবাদ করেই এই হামলার ছকের সন্ধান পেয়েছে ভারতীয় গোয়েন্দা বিভাগ ৷ এমনকী, জাতীয় গোয়েন্দা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, স্বাধীনতা দিবসে দিল্লির উপর হামলা হতে পরে, তার তথ্য দিয়েছে কাদরি। জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে কাশ্মীর উপত্যকাতেও।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে বড়সড় হামলার ছক, রাজধানী জুড়ে হাইঅ্যালার্ট
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement