advertisement

WB Panchayat Election 2023: রাতের অন্ধকারে স্ট্রং রুমে খোদ বিধায়ক! চাঞ্চল্যকর অভিযোগে উত্তপ্ত উলুবেড়িয়া

Last Updated:

WB Panchayat Election 2023: রাতের অন্ধকারে স্ট্রং রুমে হানা! উলুবেড়িয়ায় স্ট্রং রুমে ঢুকেছে খোদ বিধায়ক এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন বিরোধী দলের কর্মী-সমর্থকরা

+
রাতের

রাতের অন্ধকারে স্ট্রং রুমে হানা!

রাকেশ মাইতি, হাওড়া: রাতের অন্ধকারে স্ট্রং রুমে হানা! উলুবেড়িয়ায় স্ট্রং রুমে ঢুকেছেন খোদ বিধায়ক, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন বিরোধী দলের কর্মী-সমর্থকরা। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেড়িয়া-২ ব্লকের স্ট্রং রুম চত্বরে।
জানা গিয়েছে, ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি স্কুলে উলুবেড়িয়া-২ নাম্বার ব্লকের স্ট্রং রুম হয়েছে। সেখানেই রয়েছে শনিবার হয়ে যাওয়া ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের উলুবেড়িয়া দু- নাম্বার ব্লকের বিভিন্ন বুথের ব্যালট বাক্স। ভোটের দিন জেলার বিভিন্ন প্রান্তে বুথ দখল ছাপ্পা ভোটের অভিযোগ তীব্র। ইতি মধ্যেই জেলার একাধিক বুথে পুনরায় ভোট গ্রহণ হবে সোমবার। আগামী ১১ ই জুলাই ভোট গণনা। তবে তার আগেই অভিযোগ, রবিবার রাতের অন্ধকারে সেখানেই লোকজন নিয়ে ঢোকেন এলাকার বিধায়ক নির্মল মাজি। আঁটোসাটো নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন জনপ্রতিনিধি স্ট্রং রুমে ঢুকলেন এই নিয়েই প্রশ্ন তুলে সোমবার বিক্ষোভে সরব হয়েছেন বিভিন্ন বিরোধী দলের নেতা-কর্মীরা।
advertisement
advertisement
আরও পড়ুন :  পঞ্চায়েতের পুনির্বাচনে আজ প্রতি বুথে ‘এক সেকশন’ কেন্দ্রীয় বাহিনী
বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ সমস্ত দলের কয়েক হাজার কর্মী-সমর্থক ক্ষুব্ধ। বিরোধী দলের কর্মী সমর্থকরা স্ট্রংরুমের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, অবিলম্বে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সিসিটিভি ফুটেজ দেখাতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আসেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়া-২ নাম্বার ব্লকের বিডিও।তাঁদের সামনেই বিক্ষোভ চলে।
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
WB Panchayat Election 2023: রাতের অন্ধকারে স্ট্রং রুমে খোদ বিধায়ক! চাঞ্চল্যকর অভিযোগে উত্তপ্ত উলুবেড়িয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement