advertisement

Howrah News: আবারও জাতীয় সড়কে পথের বলি ৩! বাইক দুর্ঘটনায় মৃত্যু ২ শিশুসহ এক মহিলার

Last Updated:

আবারও মর্মান্তিক পথের বলি ৩ আহত ১, এই পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশুসহ এক মহিলার, আহত এক যুবক। ঘটনাটি ঘটেছেবুধবার দুপুরে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া নিমদিঘি মোড়ে।

#হাওড়া : আবারও মর্মান্তিক পথের বলি ৩ আহত ১, এই পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশুসহ এক মহিলার, আহত এক যুবক। ঘটনাটি ঘটেছেবুধবার দুপুরে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া নিমদিঘি মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটর বাইকে চড়ে দুই শিশু ও স্বামী-স্ত্রী রাস্তা পার হতে নিমদিঘি মোড় থেকে জাতীয় সড়কে ওঠার মুহূর্তে, কলকাতা মুখি একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগা মাত্র জাতীয় সড়কের উপর দুই শিশুসহ মহিলা একদিকে পড়ে এবং অন্যদিকে যুবক।
জানা যায় দুই শিশু ও মহিলা চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থল মৃত্যু হয় ওই তিনজনের। ঘটনা স্থলে পুলিশ পৌঁছে উদ্ধার করে, মৃতদেহ গুলি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তিকে উলবেড়িয়া ইএসআই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জানা যায়, দুই শিশু এক মহিলা ও আহত ব্যক্তি প্রত্যেকেই একই পরিবারের।
advertisement
আরও পড়ুনঃ তিথি মেনে শুরু হল উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কালীবাড়ির রাস উৎসব
উলুবেড়িয়া জোয়ারগোড়ি থেকে বাউড়িয়ায় শ্রাদ্ধ বাড়ি অনুষ্ঠানে যাচ্ছিল তারা। মৃতেরা হলো, পাপিয়া মন্ডল (২৪) , পাপিয়া মন্ডলের ছেলে পৃথ্বীশ মন্ডল (৩) , ভাইজি, বিদিশা মন্ডল (৬) মৃত পাপিয়া মন্ডলের স্বামী দ্বীপ মন্ডল আহত অবস্থায় উলুবেড়িয়া ইএস আই হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: আবারও জাতীয় সড়কে পথের বলি ৩! বাইক দুর্ঘটনায় মৃত্যু ২ শিশুসহ এক মহিলার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement