advertisement

Howrah News: উলট পুরান! সন্তানদের মানুষ করতে বিদ্যালয়ে প্রশিক্ষণ নিচ্ছেন অভিভাবকরা!

Last Updated:

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রশিক্ষণ নিচ্ছে অভিভাবকরা, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে অভিনব উদ্যোগে বিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্র-ছাত্রীদের প্রকৃত শিক্ষা দিতে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে অভিভাবকদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন হাওড়া আন্দুল মহিয়ারি কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশনে।

+
title=

#হাওড়া : বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রশিক্ষণ নিচ্ছে অভিভাবকরা, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে অভিনব উদ্যোগে বিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্র-ছাত্রীদের প্রকৃত শিক্ষা দিতে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে অভিভাবকদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন হাওড়া আন্দুল মহিয়ারি কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশনে। এই বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এবার পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়েই বিশেষ প্রশিক্ষণ শিবির।
বর্তমানে সময়ে দেখা যাচ্ছে ক্রমশ সরকারি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা কমার প্রবণতা বেশি, বহু স্কুল বন্ধের মুখে আবার কোনোটি বন্ধ হয়ে গেছে পুরোপুরি ভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে পl অভিভাবকরা সরকারি স্কুল ছেড়ে, বেসরকারি স্কুলে পড়ানোর দিকে ঝোঁক বাড়াচ্ছে। এর কারণ হিসেবে জানা যায় বেসরকারি স্কুলগুলিতে বেশ কিছু আলাদা নিয়ম রয়েছে সরকারি স্কুলের থেকে, সেখানেই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ বেশি উজ্জ্বল হতে পারে বলেই মনে করে অভিভাবকরা, তার ফলেই ঝোঁক বাড়ছে ওই সমস্ত স্কুলগুলিতে।
advertisement
আরও পড়ুনঃ রাস মেলা ঘুরে দেখল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, সৌজন্যে পুলিশকাকুরা
এবার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে অভিনব উদ্যোগ আন্দুল মহিয়ারি কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশনে। এবার প্রায় দেড়শ জন ছাত্র-ছাত্রী চতুর্থ শ্রেণি পাশ করে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছে আন্দুল মহিয়ারী কুন্ডু চৌধুরী ইনস্টিটিউশনে, এবার স্কুল কর্তৃপক্ষ ওই সমস্ত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে একটু বেশি মনোযোগী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সূচ সুতোর নিখুঁত বুননে অসাধারণ শিল্প ফুটিয়ে তুলে চমকে দিচ্ছেন এই শিল্পী!
স্কুলের পঠন-পাঠনের সঙ্গে পরিবার বা অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই দিকে যাতে কোনো রকম গাফিলতি বা ছেদ না থাকে তা গুরুত্ব রেখেই স্কুলে অভিভাবকদের প্রশিক্ষণ বা আলোচনা শিবির শিবির। স্কুলে শিক্ষকেরও বেশ কিছু বিষয়ে গুরুত্ব রাখা প্রয়োজন। অভিভাবকদের বা অভিভাবকদের কিরূপ আচরণ হওয়া উচিত নানা বিষয়ে আলোচনা, এর ফলে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে বলেই আশা করছেন স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবক।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: উলট পুরান! সন্তানদের মানুষ করতে বিদ্যালয়ে প্রশিক্ষণ নিচ্ছেন অভিভাবকরা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement