advertisement

Hooghly News: হুড়মুড়িয়ে বেড়ে চলেছে দ্বারকেশ্বরের জল, ফের সব গিলবে নদী? আতঙ্কে ঘর ছাড়ছে গ্রাম!

Last Updated:

Hooghly News: প্রতিবছরই ভারী বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কায় ঘর ছাড়তে হয় পরিবার গুলিকে। কারণ একেবারে নদীর তীরবর্তী বাঁধের উপর বসবাস করতে হচ্ছে।

+
হু

হু হু করে জল বাড়ছে দ্বারকেশ্বরে, আতঙ্কে ঘর ছাড়ছে বাঁধপাড়ার বাসিন্দারা

আরামবাগ: দ্বারকেশ্বর নদীতে বাড়ছে জল। আতঙ্কে নদীর পাড়ের পরিবারগুলি। অনেকেই ভয়ে নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে ‌যেতে শুরু করেছেন। প্রতিবছর দেখা যায় নদীর জল বাড়লে এই পরিবারগুলিকে জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে ‌যায়। আবার নদীর জল কমে গেলে ঘরবাড়ি মেরামত করে বাড়িতে ঢোকে।
প্রতিবছরের মতো এ বছরও ওই পরিবারগুলির ঘুম উড়েছে। দীর্ঘদিন ধরেই দ্বারকেশ্বর নদীর তীরবর্তী এলাকায় পরিবারগুলি বর্ষার সময় চরম সমস্যার সম্মুখীন হয়। নদীর জল বাড়তে শুরু করলেই আগেভাগে বহু মানুষ বন্যার আশঙ্কায় অন্যত্র চলে গিয়ে উঁচু জায়গায় ঠাঁই নেয়। আর এভাবেই চলে আসছে দীর্ঘদিন, হেলদোল নেই কারও।
advertisement
উল্লেখ্য, প্রতিবছরের তুলনায় এ বছর এখনও পর্যন্ত ভারী বৃষ্টিপাত না হলেও একটি নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে দ্বারকেশ্বরে হু হু করে জল বাড়ছে। তাতেই তৈরি হয়েছে তীব্র আতঙ্ক, পরিবারগুলি বাড়িঘর ছেড়ে নিজেদের জীবনকে বাঁচাতে অন্যত্র চলে যাচ্ছে। বেশিরভাগ সময়েই ওই এলাকাতে বন্যাতে ঘরবাড়ি ডুবে যায়। আর সেই কারণে সমস্যার শিকার হতে হচ্ছে বাসিন্দাদের।
advertisement
এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবছরই ভারী বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কায় ঘর ছাড়তে হয় পরিবারগুলিকে। কারণ একেবারে নদীর তীরবর্তী বাঁধের উপর বসবাস করতে হচ্ছে। গত দু’বছর বন্যার কারণে ধুলিস্যাৎ হয়ে গিয়েছিল বাড়িতে থাকা সমস্ত কিছু। ফের দ্বারকেশ্বরে জল বাড়ার কারণে কেবল বাড়িটুকু রেখে জিনিসপত্র নিয়ে জীবন বাঁচানোর তাগিদে চলে ‌যাচ্ছেন তাঁরা।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হুড়মুড়িয়ে বেড়ে চলেছে দ্বারকেশ্বরের জল, ফের সব গিলবে নদী? আতঙ্কে ঘর ছাড়ছে গ্রাম!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement