advertisement

Hooghly: বেআইনিভাবে রেশন সামগ্রী রাখার অভিযোগে গ্রেফতার দোকান মালিক

Last Updated:

বেআইনিভাবে রেশনের সামগ্রী মজুদ রাখার অভিযোগে ইবি হানা। গ্রেফতার দোকান মালিক। আরামবাগের লিংক রোডের ঘটনা।

+
title=

হুগলি: বেআইনিভাবে রেশনের সামগ্রী মজুদ রাখার অভিযোগে ইবি হানা। গ্রেফতার দোকান মালিক। আরামবাগের লিংক রোডের ঘটনা। সোমবার সকালে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অর্থাৎ ইবির একটি দল দোকানে হানা দিয়ে বাজেয়াপ্ত করে প্রচুর পরিমাণে রেশন সামগ্রী। অভিযুক্ত দোকানদারের নাম প্রদীপ বেতাল। ইবি সূত্রে খবর, গত ১৯ মে পুড়শুড়া ফতেপুর গ্রামের একটি মুড়ি কারখানায় অভিযান চালানো হয়, সেখান থেকে প্রচুর রেশনের চাল ,গম ও আটা উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দোকানের মালিকের ছেলে কৌশিক মান্নাকে । পরের দিন আরামবাগ আদালত বিচারককে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠান। তাকে জিজ্ঞাসাবাদ করে সন্ধান মেলে ওই দোকানের। যা আরামবাগ লিংক রোডের উপর অবস্থিত স্টেট ব্যাঙ্কের বিপরীতে অবস্থিত প্রদীপ বেতালের দোকান। যদিও প্রদীপ বেতাল ঐদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, চাল ও গম চাষিদের কাছ থেকে কেনে সে।
কিন্তু প্রশ্ন উঠছে আরামবাগে কোন চাষি গম উৎপাদন করে? দোকান মালিক অভিযোগ অস্বীকার করলেও ইবির আধিকারিক রাজেন্দ্র মিত্র বলেন, কৌশিক মান্নাকে জেরা করে পুলিশ জানতে পারে কৌশিক মান্না রেশনের সামগ্রিক এর ব্যবসা করত এবং দোকানদার প্রদীপ বেতাল কে তা বিক্রি করতো।
আরও পড়ুনঃ পায়ে হেঁটে লাদাখ ভ্রমণ! কেমন অভিজ্ঞতা সিঙ্গুরের মিলন মাঝির?
সোমবার স্থানীয় পুলিশ খাদ্য দপ্তর আধিকারিক ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা অভিযান চালিয়ে গ্রেফতার করে ওই দোকান মালিককে।বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া শুরু হতেই আরামবাগ মহকুমার জুড়ে সেগুলিকে বাজারে বিক্রি করার অভিযোগ আসছিল আগেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় পিয়ালির
তারমধ্যে ওই দোকানদারের এক কর্মচারীর বক্তব্যে স্পষ্ট হয়ে যায় সে কথা। ওই দোকানের কর্মচারী বলেন ,রেশন দোকান থেকে বাইকে করে বস্তাভর্তি চাল গম নিয়ে এসে ওই দোকানে বিক্রি করা হতো।
Rahi Halder
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: বেআইনিভাবে রেশন সামগ্রী রাখার অভিযোগে গ্রেফতার দোকান মালিক
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement