advertisement

Hooghly News: লরিকে ওভারটেক করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা বাসে! আহত বহু যাত্রী, আশঙ্কাজনক ২

Last Updated:

এদিন সকালে বাসটি দ্রুতগতিতে আরামবাগের দিকে আসছিল। অনেকক্ষণ ধরেই লরিটিকে ওভারটেকের চেষ্টা করছিলেন বাসচালক। একসময় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে রাস্তার পাশে থাকা বড় গাছে ধাক্কা মারে।

হুগলি: বারবার সতর্ক করা হলেও হুঁশ ফিরছেনা বাস চালকদের। তারপরে মাঝেমধ্যেই ঘটছে ভয়ঙ্কর দুর্ঘটনা। সোমবার সকালে লরিকে ওভারটেক করতে গিয়ে আরামবাগে ঘটল মারাত্মক বাস দুর্ঘটনা। বর্ধমান থেকে আরামবাগগামী একটি যাত্রীবাহী বাসের চালক লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে গিয়ে ধাক্কা মারে। তাতে আহত হন বাসের যাত্রীরা। এর মধ্যে জানলার ধারে বসে থাকা ছয় যাত্রীর আঘাত গুরুতর। তার মধ্যে আবার দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
বর্ধমান-আরামবাগ রুটে বাস দুর্ঘটনা নতুন নয়। দুর্ঘটনার ঠেকাতে তৎপর হয়েছে প্রশাসন‌ও। কিন্তু হেলদোল নেই চালকদের একাংশের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে বাসটি দ্রুতগতিতে আরামবাগের দিকে আসছিল। অনেকক্ষণ ধরেই লরিটিকে ওভারটেকের চেষ্টা করছিলেন বাসচালক। একসময় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে রাস্তার পাশে থাকা বড় গাছে ধাক্কা মারে। বিকট শব্দ শুনতে পাওয়া যায় বেশ কিছুটা দূর থেকেও। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশেপাশের এলাকার মানুষ। তাঁরাই আহত যাত্রীদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান। খবর দেওয়া হয় আরামবাগ থানায়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসের ৬ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও চারজনের অবস্থা স্থিতিশীল। তবে দুই যাত্রীর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি ‌যাত্রীদের ‌প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে আটক করেছে।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: লরিকে ওভারটেক করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা বাসে! আহত বহু যাত্রী, আশঙ্কাজনক ২
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement