advertisement

বাজারে ৫০ হাজার টাকার জিনিস কিনে প্রতিবার দিচ্ছেন ৫০০ টাকার নোট ! আসল ঘটনাটি কী ?

Last Updated:

প্রত্যেক বাজারের দোকানের কাছে ৫০০ টাকার নোট ধরাতেই সন্দেহ জাগে দোকানিদের মনে।

+
বাজার

বাজার ছেয়েছে নকল ৫০০ নোটে

হুগলি: প্রতিবার ১০০, ২০০ টাকার জিনিস কিনে প্রতিবার ৫০০ টাকার নোট দিচ্ছিলেন ওই ক্রেতা। প্রত্যেক বাজারের দোকানের কাছে ৫০০ টাকার নোট ধরাতেই সন্দেহ জাগে দোকানিদের মনে। আসল নোটের সঙ্গে মেলাতেই ধরা পড়ল সত্যতা! বাজারে জাল নোটের ব্যবহারের জন্য পুলিশের কাছে আটক এক ব্যক্তি।
বাজারের ব্যবসায়ীরা জানান, রবিবারের বাজারে তখন ভালই ভীড়। দুই জন ক্রেতা মাছ সব্জির দোকানে যাচ্ছে আর পাঁচশ টাকার নোট দিয়ে পঞ্চাশ একশ টাকার বাজার করছে। এক ব্যবসায়ীর সন্দেহ হয় নোট দেখে। আসল পাঁচশ টাকার নোটের সঙ্গে মিলিয়ে দেখতেই নকল নোট ধরা পরে। একজন সরে পড়লেও আরেকজনকে ধরে ফেলেন বাজারের ব্যবসায়ীরা। উত্তরপাড়া থানার পুলিশ ডেকে ধরিয়ে দেন।
advertisement
advertisement
স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাস বলেন, দুই জন অজ্ঞাত পরিচয় যুবক যাদের আগে বাজারে দেখা যায়নি। তারা দোকানে যাচ্ছে অল্প টাকার জিনিস কিনে পাঁচশ টাকার নোট ধরাচ্ছে। এক দোকানদার যখন ভালো করে দেখে বুঝতে পারে জাল টাকা। সাধারন মানুষ ধরে আমাকে ডাকে। আমি পুলিশকে খবর দিই। পুলিশ ধরে নিয়ে যায়।
advertisement
এক ব্যবসায়ী বলেন, আমাদের গরীব বাজার। বেলা পর্যন্ত বেচাকেনা হয়। পঞ্চাশ একশ টাকার নোটে ব্যবসা চলে। সেখানে পাঁচশ টাকার নোট দিচ্ছে দেখে সন্দেহ হয়। ধরে জিজ্ঞাসা করলে বলে কেষ্টপুরে বাড়ি।সাতটা জাল নোট দেখেছি। আর কত টাকা আছে কে জানে। জাল নোট কোথা থেকে এল তা খতিয়ে দেখছে পুলিশ।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
বাজারে ৫০ হাজার টাকার জিনিস কিনে প্রতিবার দিচ্ছেন ৫০০ টাকার নোট ! আসল ঘটনাটি কী ?
Next Article
advertisement
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
  • জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র

  • বড় কূটনৈতিক সাফল্য ভারতের

  • হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement