Money Making Tips: রঙিন হলেই দাম বাড়ছে কুড়ি গুণ! এই ভাবেই বিপুল টাকা লাভ করছেন কৃষকরা
- Reported by:Mainak Debnath
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Money Making Tips: জানা গিয়েছে এই রঙিন ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
advertisement
advertisement
ফুলকপি শুধু শীতকালে নয় সারা বছরই পাওয়া যায় বাজারে, তবে শীতের সময় ফুলকপির জোগান সব থেকে বেশি হয় বাজারে। তবে এবছর ফলন অত্যাধিক হারে বেড়ে যাওয়ার ফলে ফুলকপি বাঁধাকপি দুই টাকা কেজি দরেও কখনও কখনও দাম পাচ্ছে না চাষিরা। ফলে বাধ্য হয়ে নিজের জমি ফসল নিজেরাই নষ্ট করে ফেলছেন। তবে সেই দিক থেকে এই রঙিন ফুলকপি কিন্তু ব্যতিক্রম।
advertisement
advertisement
তবে সচরাচর আমরা যে ফুলকপি বাজার থেকে কিনে আনি বা বাজারে দেখতে পাই সবই সাদা রংয়ের। কিন্তু সাদা ছাড়াও অন্যান্য রঙের ফুলকপি হয় এ অনেকেরই ধারণার বাইরে। বেগুনি, সবুজ, হলুদ নানা রঙের ফুলকপি বর্তমানে বাজারে ছেয়ে গেছে। এই রং বেরঙের ফুলকপিতে মজেছে খাদ্য রসিক বাঙালি থেকে উৎসাহী সাধারণ মানুষ। জানা যায়, এবছর রঙিন ফুলকপির বাজারে যথেষ্ট কদর রয়েছে। বাজারে গড়ে ৪০ থেকে ৫০ টাকা করে বিক্রি হচ্ছে এই রঙিন ফুলকপি।








