advertisement

Hooghly News: চন্দননগরের আলোর শোভাযাত্রা আকৃষ্ট করে কলকাতার দুর্গা পূজো উদ্যোক্তাদের

Last Updated:

আলোর শহর চন্দননগর, জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গোটা শহর সেজে ওঠে আলোর রোশনাইতে। পুজো শুরু হয়ে গেলেও দশমীর আগে পর্যন্ত চলে চন্দননগরে বাঁশ বাঁধার কাজ। বড় বড় লরিতে বাঁশ দিয়ে তৈরি করা হয় ধাঁচা। কারণ সেগুলিতে লাগানো হবে চন্দননগরের ঐতিহ্যপূর্ণ টুনি বাল্বের আলোর সজ্জা।

+
title=

#হুগলি : আলোর শহর চন্দননগর, জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গোটা শহর সেজে ওঠে আলোর রোশনাইতে। পুজো শুরু হয়ে গেলেও দশমীর আগে পর্যন্ত চলে চন্দননগরে বাঁশ বাঁধার কাজ। বড় বড় লরিতে বাঁশ দিয়ে তৈরি করা হয় ধাঁচা। কারণ সেগুলিতে লাগানো হবে চন্দননগরের ঐতিহ্যপূর্ণ টুনি বাল্বের আলোর সজ্জা। আলোর শহর দশমীর দিন মেতে উঠবে আলোর রোশনাই তে। সেই কাজ এখনো চলছে জোর কদমে। চন্দননগরের প্রতিটি পুজো কমিটি নিজেদের আলোকসজ্জার জন্য ইতিমধ্যেই লরি দাঁড় করিয়ে তাতে বাঁশ বেঁধে আলোকসজ্জা শুরু করে দিয়েছেন।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যতটা মানুষের কাছে আকর্ষণীয় ঠিক ততটাই আকর্ষণীয় জগদ্ধাত্রী পূজার ভাসান। কারণ ভাসানের দিন বহুদূরান্ত থেকে আগত মানুষরা আলোর জাদু দেখতে আসবেন আলোর নগরীতে। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গোটা শহর যেভাবে আলোর রোশনাইতে সেজে ওঠে তা দেখে মনে হয় চন্দননগর জগদ্ধাত্রী পূজার সময় এক মায়াবী নগরীতে পরিণত হয়।
আরও পড়ুনঃ পূজো মন্ডপে আদিবাসীদের ধামসা মাদল লাইভ পারফর্মেন্স মন কাড়ছে দর্শনার্থীদের
আলোর মায়াবী জাদু আরও মুগ্ধ করে দশমীর দিনে যখন বড় বড় লরিতে টুনি বাল্বের আলোর শয্যা প্রদক্ষিণ করে গোটা শহর জুড়ে। আলোর সে জাদু দেখতে প্রতি বছর অপেক্ষা করেন বহু মানুষ। শেষ দু বছর করোনা মহামারীর জন্য আলোর শোভাযাত্রা বন্ধ ছিল। এই বছর করোনার প্রকোপ কাটতেই পুজো উদ্যোক্তারা আবারো পুরোদমে তৈরি। পুজো উপলক্ষে চন্দননগরের প্রতিদিন প্রায় ৫ লক্ষ মানুষের ঢল নেমেছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হাটখোলা মনসাতলা বারোয়ারি জগদ্ধাত্রী পূজোর এবারের থিম 'বর্ণিল'
দশমীর দিন সেই সংখ্যা আরো বাড়বে বলে আশা করছেন পূজা উদ্যোক্তারা। আলোর এই জাদু দেখতে উদগ্রীব আট থেকে আসি সকলেই। কথিত রয়েছে কলকাতার সমস্ত বড়ো পুজো উদ্যোক্তারা এই দিন চন্দননগরে ভিড় জমান আলোকসজ্জা দেখার জন্য। কারণ দশমীর আলো দেখেই পরের বছরের তাদের পূজা মন্ডপের আলোর বায়না করবেন তারা।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: চন্দননগরের আলোর শোভাযাত্রা আকৃষ্ট করে কলকাতার দুর্গা পূজো উদ্যোক্তাদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement