advertisement

Hooghly News: বিঘার পর বিঘা জমিতে হচ্ছে চিনা বাদামের চাষ, ব্যাপক লাভের আশায় চাষিরা

Last Updated:

বিঘার পর বিঘা জমিতে বাদাম লাগিয়ে ব্যাপক লাভ দেখছে

+
বাদাম

বাদাম চাষ

খানাকুল: হুগলির খানাকুল বন্যা কবলিত এলাকা। চাষিরা বন্যার কারণে জমিতে চাষ করলেও ফসল নষ্ট হয়ে যায়। তাই এবার বাদাম চাষ করছে চাষিরা। বিঘার পর বিঘা জমিতে বাদাম লাগিয়ে ব্যাপক লাভের মুখদেখছে তারা। জানা যায় বেশিরভাগ জমিতে ধান,আলুর বা সবজির থেকে বাদাম চাষের উপর বেশি ভরসা করে বিস্তীর্ণ এলাকার চাষীরা। এলাকার চাষিরা জমিতে কোথাও বা বাদাম লাগাচ্ছে আবার কোথাও ছোট ছোট বাদাম গাছ দেখা গেল। অন্যান্য ফসলের থেকে এই বাদাম চাষ করে বাজারে বিক্রয় করে প্রচুর রোজগার হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয় চাষীরা।
এই বিষয়ে স্থানীয় এক চাষী জানান বন্যার সময় বেশিরভাগ এলাকায় চাষ করলেও ফসল নষ্ট হয়ে যায়। এর ফলে ব্যাপক ক্ষতি হয় বলেই জানান। তাই অন্যান্য চাষের থেকে বাদাম চাষ করে ব্যাপক লাভ আছে বলে জানাচ্ছেন। মূলত বেশিরভাগ চাষিরা হাইব্রিট বাদাম লাগায়। খানাকুলের দুটি ব্লকে বেশিরভাগ চাষিরায় প্রচুর বাদাম জমিতে চাষ করছে।
advertisement
advertisement
তারা বলছেন আস্তে আস্তে বাদামের চাহিদা বাজারে বাড়ছে। চাষীরা বলছেন মূলত বৃষ্টির জলের সমস্যার কারণে এখন বাদামের উপর নির্ভর করছে চাষ। তিনি বলেন প্রায় তিন মাস বাদে ফল পাওয়া যায়। চাষিরা বলছেন বাদাম একদিকে বাড়িতে খাবার কাজে লাগছে অন্যদিকে বাজারে বিক্রয়ও হচ্ছে বলে জানাছেন।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বিঘার পর বিঘা জমিতে হচ্ছে চিনা বাদামের চাষ, ব্যাপক লাভের আশায় চাষিরা
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement