advertisement

বিজয়ার পার্টি জমুক ক্রিস্পি ফ্রায়েড ফিশে

Last Updated:
পুজো শেষ তো কী আছে, পার্টি তো আর শেষ না৷ পুজোর পর অবসাদ কাটাতে সবচেয়ে ভাল উপায় বাড়িতে বন্ধুদের ডেকে বিজয়া পার্টির আয়োজন করা৷ আর পার্টি কি আর শুধু মিষ্টিমুখে জমে? সঙ্গে চাই জমিয়ে স্ন্যাকস৷ শিখে নিন বিয়ার দিয়ে ক্রিস্পি ফ্রায়েড ফিশ৷
কী কী লাগবে
ডিম-১টা
advertisement
বিয়ার-দেড় কাপ
ময়দা-১ কাপ
রসুন গুঁড়ো-১ চা চামচ
নুন-আধ চা চামচ
গোলমরিচ গুঁড়ো-আধ চা চামচ
ভেটকি মাছের ফিলে-৫০০ গ্রাম
কর্নফ্লেক্স গুঁড়ো-২ কাপ
তেল-ভাজার জন্য
কীভাবে বানাবেন
একটা মাঝারি সাইজের বাটিতে ডিম, ময়দা, রসুন গুঁড়ো, বিয়ার, নুন ও গোলমরিচ একসঙ্গে নিন৷ এর মধ্যে মাছের ফিলে দিয়ে ভাল করে ফিলের গায়ে মিশ্রণ মাখিয়ে নিন৷ অন্য একটা বাটিতে কর্নফ্লেক্স গুঁড়ো নিন৷ ফিলে কর্নফ্লেক্স গুঁড়ো কোট করে নিন৷ তেল গরম করে সোনালি করে ভেজে নিন ফিলে৷ খেয়াল রাখবেন মাছ যাতে একদন নরম হয়ে যায়৷ কাঁটা দিয়ে যাতে সহজেই কাটা যায়৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
বিজয়ার পার্টি জমুক ক্রিস্পি ফ্রায়েড ফিশে
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement