advertisement

বিজয়া মানেই বাড়িতে বাড়িতে কুচো নিমকি, শিখে নিন রেসিপি

Last Updated:

কড়াইতে তেল গরম হলে নিমকি ছাঁকা তেলে ভেজে তুলুন৷

আগেকার দিনে আত্মীয়দের বাড়ি বিজয়া করতে যাওয়া মানেই গরম ধোঁওয়া ওঠা চা, মিষ্টির সঙ্গে প্লেটের পাশে থাকে বাড়িতে তৈরি সাবেক কুচো নিমকি৷ এখন ব্যস্ততার যুগে বাড়িতে আরও কেউই নিমকি কসরত্ করেন না৷ তবে বিজয়া এলেই মনে পড়ে সেই দিদিমার হাতের কুচো নিমকির কথা৷ শিখে নিন সেই আদ্যপান্ত বাঙালি রেসিপি৷
কী কী লাগবে
ময়দা-২ কাপ
advertisement
সাদা তেল-২ কাপ
নুন-১ চা চামচ
চিনি-আধ চা চামচ
কালো জিরে-১ চা চামচ
জল-আধ কাপ
কীভাবে বানাবেন
একটা বড় বাটিতে ময়দা, ২ চা চামচ তেল, নুন, চিনি  ও কালো জিরে একসঙ্গে নিন৷ অল্প অল্প করে জল দিয়ে ভাল করে ঠেসে ময়দা মাখতে থাকুন৷ ময়দা মসৃণ করে মাখা হলে একটা পাতলা সুতির কাপড়ে জড়িয়ে অন্তত আধ ঘণ্টা রেখে দিন৷
advertisement
আধ ঘণ্টা পর মাখা ময়দা থেকে রুটির মতো গোল গোল লেচি কেটে নিন৷ চাকি, বেলনে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে লেচিগুলো রুটির মতো গোল করে বেলে নিন৷ প্রতিটা রুটি থেকে ছুরি দিয়ে বরফির আকারে অনেকগুলো ছোট ছোট নিমকি কেটে নিন৷
advertisement
কড়াইতে তেল গরম হলে নিমকি ছাঁকা তেলে ভেজে তুলুন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
বিজয়া মানেই বাড়িতে বাড়িতে কুচো নিমকি, শিখে নিন রেসিপি
Next Article
advertisement
Centre State Conflict: দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! পাল্টা বদলির নির্দেশ নবান্নের, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! নারাজ রাজ্য, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
  • দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির সিপি-কে ডেপুটেশনে চাইল কেন্দ্র৷

  • দুই অফিসারকে দিল্লি পাঠাতে নারাজ রাজ্য৷

  • ফের কেন্দ্র- রাজ্য সংঘাতের আশঙ্কা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement