advertisement

বিলকান্দায় ভস্মীভূত চেয়ার কারখানা, এখনও খোঁজ নেই ৫ শ্রমিকের

Last Updated:
#সোদপুর: বিলকান্দায় ভস্মীভূত চেয়ার কারখানা। এখনও খোঁজ নেই কারখানার ৫ শ্রমিকের। ধ্বংসস্তূপে হাহাকার পরিজনেদের। অগ্নিকাণ্ডে এফআইআর দায়ের দমকলের। আজ ফের ঘটনাস্থলে যাবে বিপর্যয় মোকাবিলা দল। নিখোঁজ শ্রমিকদের খোঁজে তল্লাশি চলবে। গতকাল নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল।
সোমবার। সোদপুরের বিলকান্দায় চেয়ার কারখানায় হঠাৎই আগুন। জানলা দিয়ে বেরোতে থাকে কালো ধোঁয়া। আগুনের লেলিহান শিখা গিলতে শুরু করে কারখানাকে।
advertisement
ভিতরে অন্তত ৬৫ জন শ্রমিক ছিলেন। বাকিরা বেরিয়ে এলেও পাঁচজনের খোঁজ নেই। পরিজনেরা খবর পেয়ে উদ্বেগে ভিড় জমান। চব্বিশ ঘণ্টা ধরে আগুনের সঙ্গে যুদ্ধ চলে দমকলের। নাহ, অপেক্ষা পৌঁছয় হতাশায়। আদৌ বেঁচে আছেন তো প্রিয়জন?
advertisement
কোথায় গেলেন পাঁচজন? কঙ্কালসার কারখানার ভিতর থেকে আদৌ ফিরবেন কেউ? চব্বিশ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে এলেও উত্তর পাননি বাড়ির লোক। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সোদপুর থানায় অভিযোগ দায়ের করেছে সঞ্জীব পড়িয়ার পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিলকান্দায় ভস্মীভূত চেয়ার কারখানা, এখনও খোঁজ নেই ৫ শ্রমিকের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement