advertisement

বনেদিয়ানার আদুরে ছোঁয়া মেখে উমা আসছে উত্তর কলকাতার চোরবাগান চট্টোপাধ্যায় পরিবারে

Last Updated:
#কলকাতা: একশো উনষাট বছরের ঐতিহ্যে মাখামাখি লাল বাড়ি'টা.....ঘুলঘুলিতে বকম বকম পায়রারা ইতিহাসের ওম খোঁজে....বনেদিয়ানার আদুরে ছোঁয়া মেখে উমা আসছে উত্তর কলকাতার চোরবাগান চট্টোপাধ্যায় পরিবারে....বেলবরণ করে মেয়েকে ঘরে তোলার অপেক্ষায় পরিবারের আট থেকে আশি।
চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের উপর রামমন্দির বাসস্টপে নেমে মুক্তারামবাবু স্ট্রিটে ঢুকে কয়েক পা গেলেই ডান দিকে রামচন্দ্র ভবন। ১২০ নম্বর বাড়িটি কারোরই নজর এড়ায় না । আজও.. নানা প্রতিকূলতা পেরিয়ে তৈরি হয়েছিল বিশাল বাড়িটা......স্ত্রী দুর্গাদাসীর পরামর্শে ঠাকুরদালানে পুজো শুরু করেছিলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়.......
ঠাকুরদালানেই তৈরি হত মূর্তি......সময়ের সরণী বেয়ে আজ উমা আসে কুমোরটুলি থেকে.....দ্বিতীয়াতেই ঘরে আসে মেয়ে.....ষষ্ঠীর দিন বেলবরণ...সপ্তমীতে কলাবউ স্নান বাড়ির ঠাকুরদালানেই।
advertisement
advertisement
একসময়ের চট্টোপাধ্যায়দের দুর্গার ছিল ডাকের সাজ.....এখন অন্যরকম।
খিচুড়ি, ভাত, শুক্তো, ভাজা, মোচার ঘণ্ট, নানা রকম মাছের পদ , চাটনি, পায়েস, বোঁদে, পান্তুয়া .......ভোগ রান্নার দায়িত্বে পুরুষরা।
নবমীর রাতেই রান্না করে রাখা হয় ভাত,মুসুর ডাল, ছাঁচি কুমড়ো, চালতার টক......দশমীতে পান্তা ভোগ, দধিকর্মার পর উমা বিদায়ের তোড়জোড় শুরু......বিসর্জনের আগে সকলেই গলা মেলান পারিবারিক গানে।
advertisement
আগে যাত্রার আসর বসত ঠাকুরদালানে.....ঐতিহ্য মেনে আজও চট্টোপাধ্যায়দের শারদিয়া জমে সাংস্কৃতিক অনুষ্ঠানে।
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
বনেদিয়ানার আদুরে ছোঁয়া মেখে উমা আসছে উত্তর কলকাতার চোরবাগান চট্টোপাধ্যায় পরিবারে
Next Article
advertisement
LPG Cylinder Crisis Update: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
  • গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়!

  • সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷

  • দেশের রান্নার গ্যাসের সঙ্কট নেই, আশ্বাস মন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement