advertisement

কাঁকড়াবুড়ি মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে ঘটল অঘটন! টোটো উল্টে ৬জন যাত্রী আহত

Last Updated:

দুর্ঘটনার বিকট শব্দ শুনে সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। নয়ানজুলির কাদা ও জল থেকে এক এক করে ৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর ছিল৷

দ্রুতগামী টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে যায়৷ (Representative Image)
দ্রুতগামী টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে যায়৷ (Representative Image)
কাকদ্বীপ: বাংলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালি৷ বছরভর সেখানে থাকে পর্যটকদের ভিড়৷ সেখানে ঘুরতে গিয়েছিল সাগরের কমলপুর এলাকার ৬ জন বাসিন্দা৷ কিন্তু ফেরার পথে ঘটে অঘটন! বকখালি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই টোটো। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত কয়লাঘাটা ও জেটিঘাট বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে যায়৷ সেই সময় টোটোতে থাকা ৬ জন যাত্রীই আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় মানুষদের সূত্রে জানা গিয়েছে, আহত ৬ জন যাত্রীই দক্ষিণ ২৪ পরগনার সাগরের কমলপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার তাঁরা একটি টোটো ভাড়া করে নামখানার ঐতিহ্যবাহী কাঁকড়াবুড়ি মন্দিরে পুজো দিতে এসেছিলেন। সেখান থেকে বকখালি ঘুরে রাতে বাড়ি ফেরার পথে কয়লাঘাটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে থাকা টোটোটি একটি বাঁকের মুখে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নয়ানজুলিতে গিয়ে পড়ে যায়।
advertisement
advertisement
দুর্ঘটনার বিকট শব্দ শুনে সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। নয়ানজুলির কাদা ও জল থেকে এক এক করে ৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর ছিল৷ তাই দেখে তড়িঘড়ি তাঁদের দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁদের সেখানেই চিকিৎসা চলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নয়ানজুলি থেকে দুর্ঘটনাকবলিত টোটোটিকে উদ্ধার করেছে৷ সেখান থেকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। রাতের অন্ধকারে দ্রুত গতিতে টোটো চালানোই এই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।
advertisement
বিশ্বজিৎ হালদার
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
কাঁকড়াবুড়ি মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে ঘটল অঘটন! টোটো উল্টে ৬জন যাত্রী আহত
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement