Richa Ghosh In Hundred: রিচা ঘোষকে বিশাল টাকায় কিনলেন বাংলার সঞ্জীব গোয়েঙ্কা, হান্ড্রেডে এবার কাদের সঙ্গে খেলবেন বাংলার মেয়ে
- Published by:Debalina Datta
Last Updated:
Richa Ghosh In Hundred: ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে খেলতে চলেছেন রিচা ঘোষ।
কলকাতা: বাংলার মেয়ে এবার হান্ডেড্রে- ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিচা ঘোষকে ২০২৬ সালের উইমেন্স হান্ড্রেড ড্রাফটে ম্যানচেস্টার সুপার জায়ান্টস (আরপিএসজি গ্রুপ/সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন) ৫০,০০০ পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ৬২ লক্ষ টাকা- সেই বিশাল অঙ্কে চুক্তিবদ্ধ করল। তিনি সতীর্থ স্মৃতি মান্ধানা এবং মেগ ল্যানিংয়ের সঙ্গে তারকাখচিত দলে যোগ দেন। ডাব্লু পিএল দলে স্মৃতির সঙ্গেই খেলেন বাংলার রিচা৷
ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে খেলতে চলেছেন রিচা ঘোষ। বাংলার ক্রিকেটারকে ৫০ হাজার পাউন্ড বা প্রায় ৬২ লক্ষ টাকা দিয়ে কিনেছে সঞ্জীব গোয়েন্কার পার্টনারশিপে থাকা এই দল। তবে পাকিস্তানের কোনও ক্রিকেটার দল পাননি।
advertisement
advertisement
জেমাইমা রডরিগেজ় খেলবেন সাদার্ন ব্রেভের হয়ে। অতীতে তিনি লিডসের হয়ে খেলেছেন। তবে দল পাননি যস্তিকা ভাটিয়া, শ্রী চরণী। পাকিস্তানের কোনও মহিলা ক্রিকেটারকেও নেয়নি ‘দ্য হানড্রেড’-এর দলগুলি। বাঁ হাতি ব্যাটার মুনিবা আলি, জোরে বোলার ডায়ানা বেগ, বাঁ হাতি স্পিনার সাদিয়া ইকবাল এবং অধিনায়ক ফতিমা সানা নাম লিখিয়েছিলেন। প্রত্যেকের ন্যূনতম দাম ছিল ১৮.৫৩ লক্ষ টাকা। তবে কোনও ক্রিকেটারকেই নিতে আগ্রহ দেখায়নি কোনও দল।
advertisement
ভারতের আর এক ক্রিকেটার দীপ্তি শর্মাকে নিয়েছে সানরাইজার্স লিডস। তিনি ৩৪ লক্ষ টাকায় যোগ দিয়েছেন নতুন দলে। অতীতে লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন দীপ্তি। ফলে ‘দ্য হানড্রেড’-এ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অলরাউন্ডার হিসাবে নজর কাড়তে পারেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 12, 2026 10:13 PM IST










